Ad

যেসব বিলাসবহুল গাড়ির মালিক রোনালদো

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
16790178_1246225052133841_1252338525651599360_n-1080x570
Durbin News

বিশ্বের সেরা ফুটবলারদের একজন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে সফলতার পাশপাশি ব্যক্তিগত জীবনে ভীষণ স্টাইলিশ এই পর্তুগিজ তারকা। চলাফেরার জন্যে ব্যবহার করেন বিশ্বের সবচেয়ে দামী ব্র্যান্ডের গাড়িগুলো। বুগাত্তি চিরন, বুগাত্তি ভেরন থেকে শুরু করে রোলস রয়েসের ব্রান্ড নিউ গাড়ি নিজের কব্জায় রেখেছেন তিনি। পৃথিবীর শীর্ষ ধনী ফুটবলারদের মধ্যে একজন রোনালদোর মোট সম্পদের মূল্য প্রায় ৫০০ মিলিয়ন ডলার। স্পোর্টিং কার থেকে শুরু করে সবধরনের বিলাসবহুল গাড়ি রয়েছে রোনালদোর দখলে। তার গ্যারেজের গাড়ি সংখ্যা ২০ টির বেশি। রোনালদোর গ্যারেজে সবচেয়ে দামি গাড়ি বুগাত্তি সিরিজের তিনটি মডেল। বুগাত্তি সেন্টোডিয়াসি, বুগাত্তি চিরন এবং বুগাত্তি ভেরন মডেলের তিনটি গাড়িই আছে রোনালদোর দখলে। তিনটি গাড়ির জন্যে রোনালদো খরচ করেছেন প্রায় ১৩ মিলিয়ন ডলার। এগুলোর মধ্যে সবচেয়ে দামি বুগাত্তি সেন্টোডিয়াসি'র জন্য রোনালদোকে খরচ করতে হয়েছে ৯০ লাখ ৯০ হাজার ডলার। অন্যদিকে বুগাত্তি চিরনের বাজারমূল্য ২১ লাখ ৫০ হাজার এবং বুগাত্তি ভেরনের বাজার মূল্য ১৭ লাখ ডলার।ভীষণ জনপ্রিয় স্পোর্টিং কার ম্যাকলারেন ব্র্যান্ডের গাড়ি আছে রোনালদোর সংগ্রহে। ১ মিলিয়ন ডলার মূল্যের এই গাড়িটি ফরমুলা ওয়ান কিংবদন্তি আয়ারটন সেনার নামে নামকরণ করা হয়।স্পোর্টিং গাড়ি পছন্দ হওয়ায় প্রায়ই এটি নিয়ে ঘুরতে বের হন পূর্তুগিজ তারকা।পৃথিবীর অন্যতম অভিজাত ব্রান্ড রোলস-রয়েস এর গাড়িও স্থান পেয়েছে রোনালদোর গ্যারেজে। রোলস-রয়েস ফ্যান্টম এবং রোলস-রয়েস কালিনান সিরিজের দুটি গাড়ি প্রায় ১৩ লাখ ডলার খরচ করে কিনেছেন রোনালদো। এরমধ্যে রোলস-রয়েস ফ্যান্টমের মূল্য চার লাখ ডলার এবং রোলস-রয়েস কালিনানের মূল্য ৯ লাখ ডলার।ফেরারি সিরিজের তিনটি বিলাসবহুল গাড়িও আছে রোনালদোর গ্যারেজে। এই তিনটি গাড়ির সম্মিলিত বাজারদর মিলিয়ন ডলারের কাছাকাছি।এর মধ্যে ফেরারি 599 জিটিও'র বাজারমূল্য ৩ লাখ ৮৫ হাজার ডলার, আর ফেরারি 599 জিটিবি ফিওরানো'র মূল্য ৩ লাখ ১০ হাজার ডলার এবং ফেরারি এফ 430 এর মূল্য ৩ লাখ ডলার।অভিজাত ব্র্যান্ড ল্যাম্বোর্গিনি'র অ্যাভেন্টাডর মডেলের মালিক ক্রিস্টিয়ানো রোনালদো। প্রায় ৩ লাখ ১৮ হাজার ডলারের মূল্যের এই গাড়িটি রোনালদোর গ্যারেজের অন্যতম দামি গাড়ি। রোনালদোর সংগ্রহে আছে দুটি বেন্টলি কার এর অভিজাত সংস্করণ, যেগুলোর বাজারমূল্য ৫ লাখ ৩১ হাজার ডলার। এর মধ্যে বেন্টলি কন্টিনেন্টাল জিটি নামের মডেলটি প্রায় ২ লাখ ২২ হাজার ডলার দিয়ে কিনেন রোনালদো। এরপর ২০২১ সালে বেন্টলি ফ্লাইং স্পোর নামে আরও একটি গাড়ি কেনেন তিনি, যার মূল্য ৩ লাখ ১৩ হাজার ডলার। অস্টিন মার্টিন ডিবি নাইন গাড়িটিও রোনালদোর গ্যারেজে রয়েছে। এটি কিনতে দুই লাখ ডলার খরচ করতে হয়েছে তাকে। এ ছাড়াও বিএমডব্লিউ এম সিক্স রোনালদোর সংগ্রহে থাকা একমাত্র বিএমডব্লিউ গাড়ি ।অন্যদিকে অভিজাত মার্সিডিজ ব্র্যান্ডের ৩ টি গাড়ি রয়েছে রোনালদোর দখলে। এই তিনটি গাড়ি কিনতে কয়েক লাখ ডলার খরচ হয়েছে রোনালদোর। এর মধ্যে মার্সিডিজ জি-ক্লাস এর বাজার মূল্য ১ লাখ ৩১ হাজার ডলার, মার্সিডিজ-বেঞ্জ C220 সিডিআই এর মূল্য ৭ লাখ ৬ হাজার ডলার এবং একটি মার্সিডিজ-বেঞ্জ সি-ক্লাস স্পোর্টস এর মূল্য ৪ লাখ ৭৮ হাজার ডলার।৩৭ বছর বয়সী রোনালদোর আছে তিনটি পোরশে গাড়ি, যার জন্যে তিনি খরচ করেছেন ৩ লাখ ৩৭ হাজার ডলার। এসব ছাড়াও দুটি অডি গাড়ির মালিক রোনালদো, যার বাজার মূল্য ১লাখ ৭২ হাজার ডলার।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad