Ad

প্রথমবারের মতো আইপিএলে দল পেলেন লিটন দাস

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
sakib-2212231559-SM
Durbin News

প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএলে দল পেলেন বাংলাদেশী উইকেট কিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস। ২০২৩ সালের আইপিএল নিলামে প্রথম ধাপে অবিক্রীত ছিলেন তিনি, তবে দ্বিতীয় ধাপে কোলকাতা নাইট রাইডার্সের ঢেরায় যোগ দিয়েছেন এই ক্রিকেটার। ৫০ লাখ রুপির বিনিময়ে উইকেট কিপার ব্যাটসম্যানের ক্যাটাগরিতে লিটন দাসকে দলে ভিড়িয়েছে কোলকাতা নাইট রাইডার্স। বিশ্বকাপে ভারতের বিপক্ষে অসাধারণ পারফর্ম করে এই পুরস্কার পেলেন লিটন।ভারতকে পেলেই যেন অন্যরকম ভাবে জ্বলে উঠেন লিটন কুমার দাস। এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা একমাত্র বাংলাদেশী হিসেবে নজর কেড়েছিলেন তিনি। সম্প্রতি শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের বিপক্ষে নান্দনিক এক ইনিংস উপহার দেন লিটন। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে মাত্র ২৭ বলে ৬০ রানের ইনিংস খেলে নজর কেড়েছেন তিনি। বাংলাদেশী ব্যাটসম্যানের এই ইনিংসটি যে শুধুমাত্র ক্রিকেট বিশ্লেষকদের নজর কেড়েছে তাই নয়, বরং লিটনকে প্রশংসায় ভাসিয়েছেন খোদ ভারতের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা।ক্রিকেট বিশ্লেষক হার্সা ভোগলে থেকে শুরু করে ইয়ান বিশপ পর্যন্ত লিটন দাসের সুনিপুণ ব্যাটিংয়ের প্রশংসা করেছেন বহুবার। টি টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচ হেরে গেলেও ম্যাচ শেষে লিটন দাসকে প্রশংসায় ভাষাতে ভুল করেননি ভারতের সাবেক ব্যাটার রবিন উথাপ্পা। সাবেক এই ক্রিকেটার জানিয়েছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে কলকাতার জন্য পারফেক্ট খেলোয়াড় লিটন দাস। লিটনের প্রশংসা করে ভারতীয় ব্যাটসম্যান সূর্যকুমার যাদবের সাথে তুলনা করেছিলেন কোলকাতা নাইট রাইডার্সের এই কিংবদন্তি ক্রিকেটার। সেই সময় কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে লিটনকে দেখতে চেয়েছিলেন উথাপ্পা।উথাপ্পা বলেন , কোলকাতায় সবসময় একজন ভালো উইকেটরক্ষক ব্যাটারের প্রয়োজন আছে । আমি মনে করি, কলকাতার জন্য সেরা উইকেটরক্ষক ব্যাটার হবেন লিটন দাস। বর্তমানে সে বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন। উথাপ্পার এমন মন্তব্যের পর লিটনকে নিজেদের দলে বেড়ালো কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে আফিফ তাসকিনরা দল না পেলেও ইতিহাস সৃষ্টি করেছেন লিটন দাস। প্রথম বাংলাদেশি উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে আইপিএলে ডাক পেয়েছেন তিনি।এদিকে সম্প্রতি শেষ হওয়া ওডিআই সিরিজে ভারতের বিপক্ষে অধিনায়কত্ব করেন লিটন। ভারতকে ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জয় করে টাইগাররা। সিরিজ জয়ের মধ্যে দিয়ে দেশের মাটিতে টানা দুইবার ভারতের বিপক্ষে সিরিজ জয়ের রেকর্ড করে বাংলাদেশ। এ সময় লিটনের ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে লিটনকে আইপিএলে দেখতে চেয়েছিলেন খোদ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।এদিকে লিটন দাসের আগে আইপিএল খেলেছেন মাশরাফি বিন মর্তুজা , সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানরা। টানা কয়েক বছর কোলকাতায় খেলার পর সানরাইজার্স হায়দ্রাবাদে খেলেছিলেন সাকিব, এরপর আবার কলকাতায় ফিরলেও গত আসরে দল পাননি তিনি। তবে এবার সাকিবকে ১.৫ কোটিতে দলে ভিড়িয়েছে কোলকাতা। এদিকে মুস্তাফিজের সাফল্যের গল্পটা সোনায় মোড়ানো। প্রথমবার আইপিএল খেলতে গিয়ে সেরা উদীয়মান খেলোয়াড়ের খেতাব জিতেছিলেন এই পেসার। সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স এর পাট চুকিয়ে দিল্লি ক্যাপিটাল এ যোগ দেন তিনি। এবারও দিল্লি ক্যাপিটাল এর হয়েই মাঠে নামবেন কাটার মাস্টার।আইপিএল নিলামের ২০২৩ আসরে ৪ বাংলাদেশির নাম থাকলেও অবিক্রীত থেকেছেন তাসকিন আহমেদ ও আফিফ হোসাইন। নিলামে তোলা হলেও বাংলাদেশী এই ক্রিকেটারদের কিনতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad