Ad

মেসিকে গার্ড অব অনার দিয়ে বরণ করলেন নেইমাররা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
108141_130
Durbin News

বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে প্যারিস সেইন্ট জার্মেই তে ফিরেছেন লিওনেল মেসি। এর আগেও ছুটি কাটিয়ে পিএসজিতে ফিরেছেন বহুবার ,কিন্তু এবারের ফেরাটা একেবারেই আলাদা হয়ে রইলো মেসির জন্যে। কেননা বিশ্বজয়ী মেসিকে এবার গার্ড অব অনার দিয়ে বরণ করেছেন পিএসজির সতীর্থ, কোচিং স্টাফ এবং কর্মকর্তা-কর্মচারীরা। পাশপাশি নানান রকমের স্মারক উপহার দিয়ে মেসির ফেরার দিনটিকে স্মরণীয় করে রেখেছেন নেইমাররা।কাতার বিশ্বকাপের ফাইনালে লুসাইল স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতে লিওনেল মেসির দল। বিশ্বকাপে দুর্দান্ত খেলে শুরু থেকে শেষ পর্যন্ত আলবিসেলেস্তেদের সামনে থেকে নেতৃত্ব দেন মেসি। একসঙ্গে গোল করে, গোল করিয়ে, টুর্নামেন্টজুড়ে আলো ঝলমলে ফুটবল উপহার দিয়ে নিজে জিতে নেন টুর্নামেন্ট সেরার খেতাব।এর মধ্য দিয়ে বিশ্বকাপে আর্জেন্টিনার ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে ছুটিতে ছিলেন মেসি। এরপর পরিবার, ও বন্ধুদের সান্নিধ্যে সময় কাটিয়েছেন বিশ্বসেরা এই স্ট্রাইকার। অনলাইনে ভাইরাল বিভিন্ন ভিডিওতে দেখা গেছে মেসির অবকাশ যাপনের স্থিরচিত্র।এদিকে বিশ্বকাপের পাঠ চুকিয়ে সতীর্থরা পিএসজিতে ফিরলেও মেসি ফিরেছেন সবার শেষে। এর মধ্যে ক্লাব ফুটবলের কয়েক ম্যাচ খেলেও ফেলেছে পিএসজি। তবে দলের সেরা তারকাকে ছাড়া অবশ্য পিএসজির নতুন বছরের শুরুটা ভালো হয়নি। ২০২৩ সালে নিজেদের প্রথম ম্যাচে লঁসের কাছে হেরে যায় ফরাসি জায়ান্টরা। ওই ম্যাচে মেসির অনুপস্থিতিতে ভুগিয়েছে পিএসজিকে।তাই পিএসজি ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে ক্লাবে ফিরেছেন সদ্য বিশ্বকাপ জয়ী এই তারকা। বিশ্ব জয় করে আসা মেসির জন্য তাই আগে থেকে প্রস্তুতি ছিল সতীর্থ, কোচিং স্টাফ থেকে শুরু করে ক্লাবের কর্মকর্তাদের। মাঠে ঢোকার সময় দুই পাশে দাঁড়িয়ে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয় আর্জেন্টাইন অধিনায়ককে। বিশেষ এই সম্মাননার পর মেসির নাম খোদাই করা দৃষ্টি নন্দন একটি স্নারক তুলে দেওয়া হয় তার হাতে। সামাজিক যোগাযোগের মাধ্যমে আসা ছবিতে দেখা যায় ‘গার্ড অব অনার’ নেওয়া মেসির খুশির অমলিন অভিব্যক্তি।এদিকে ঘরোয়া লীগে আগামী শনিবার ফরাসি কাপে ম্যাচ আছে পিএসজির। সেই ম্যাচ দিয়ে নতুন বছর মেসি শুরু করবেন কিনা, সেটি এখনও নিশ্চিত করেনি ক্লাব কর্তৃপক্ষ। ঘরোয়া লিগে সুসময়ই যাচ্ছে তারকা ঠাসা এই ক্লাবটির। বর্তমানে ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের টেবিলে শীর্ষে আছে পিএসজি। ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে আগের ম্যাচে পিএসজির কাছে জয় পাওয়া লঁস। এদিকে ক্লাব ফুটবলের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের জন্যেও প্রস্তুত হচ্ছে ফরাসি ক্লাবটি। সব মিলিয়ে নতুন বছরে নতুন চ্যালেঞ্জও শুরু হচ্ছে মেসির জন্যে। ক্লাব পর্যায়ের সকল গৌরব অর্জন করে প্রায় সব শিরোপার স্বাদই পেয়েছেন মেসি। সাবেক ক্লাব বার্সেলোনার হয়ে সম্ভাব্য সকল শিরোপাই উচিয়ে ধরেছেন কিংবদন্তি এই ফুটবলার। নতুন ক্লাব পিএসজির জার্সিতে লিগ ওয়ান, ফরাসি কাপ জিতলেও চ্যাম্পিয়ন্স লিগ আজও অধরা।। ফরাসি ক্লাবটি সব জিতলেও বারবার ফিরে এসেছে চ্যাম্পিয়নস লিগের কাছে গিয়ে। তাই মেসি নেইমারদের দলে ভিড়িয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তোলার জন্যে মুখিয়ে আছে ক্লাবটি। সময়ের সেরা ৩ স্ট্রাইকার দলে থাকলেও সেখানে পৌঁছাতে হয়তো একটু বেশিই সময় নিচ্ছে পিএসজি। শীঘ্রই সেই অপেক্ষার অবসান ঘটাবেন মেসি এমবাপ্পে রা, এমনটাই প্রত্যাশা ভক্তদের ।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad