Ad

মেসি-নেইমারদের বিপক্ষে অধিনায়ক হিসেবে সৌদিতে অভিষেকের অপেক্ষায় রোনালদো!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download
Durbin News

ফুটবল পাড়ায় এখন আলোচনার কেন্দ্রে, মেসি-রোনালদো-নেইমারদের লড়াই। বৃহস্পতিবার সৌদি অলস্টারসের বিপক্ষে মাঠে নামবে ফরাসি জায়ান্ট পিএসজি। সেই ম্যাচে মাঠের লড়াইয়ে দেখা যাবে রোনালদো, নেইমার, এমবাপ্পে ও বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসিকে।আর এই ম্যাচ দিয়েই সৌদির মাটিতে অভিষেক হতে যাচ্ছে সিআর সেভেনের। তবে, রোনালদো ভক্তদের জন্য থাকছে আরো এক সুখবর। সৌদি আরবের এন্টারটেইনমেন্ট বিভাগের প্রধান তুর্কি আল শেখ জানিয়েছেন, ম্যাচে অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে সিআর সেভেনের। পিএসজির সঙ্গে প্রীতি ম্যাচটিতে, আল নাসের ও আল হিলালের খেলোয়াড়দের নিয়ে গড়া, সৌদি অলস্টার একাদশের নেতৃত্ব দেবেন রোনালদো। রোনালদোকে অধিনায়ক ঘোষণা করার সাথে সাথে টুইট বার্তায় একটি ভিডিও সংযুক্ত করেন আল শেখ। সেখানে দেখা যায় পপর্তুগিজ তারকা অধিনায়কের আর্মব্যান্ড গ্রহণ করছেন।১৯ জানুয়ারিতে প্রায় তিন বছর পর, মাঠের লড়াইয়ে একই সাথে দেখা যাবে বিশ্বসেরা দুই তারকাকে। কিং ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ভেন্যুটির দর্শক ধারণক্ষমতা প্রায় ৬৮ হাজার। স্বাভাবিকভাবেই এই ম্যাচকে ঘিরে, দর্শকদের মাঝে রয়েছে ব্যাপক উন্মাদনা। জনপ্রিয় ক্রীড়া ভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনের দেয়া তথ্যমতে, পিএসজি ও সৌদি দলটির ম্যাচের টিকিট পেতে, প্রায় ২০ লাখের বেশি মানুষ অনলাইনে আবেদন করেছিলেন। এমনকি বিক্রি শুরুর মাত্র এক মিনিটের মধ্যেই, সব টিকিট শেষ হয়ে গেছে বলেও জানায় তারা। তারকায় ঠাঁসা ম্যাচটির টিকিটের মূল্য তাই আকাশ ছোঁয়া। শুধু তাই নয় সৌদি আরবের স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন মন্ত্রণালয় ‘বিয়ন্ড ইমাজিনেশন’ নামে একটি বিশেষ টিকেট নিলামে উঠিয়েছিল। প্রায় ২৮ কোটি টাকায়, সেটি কিনে নিয়েছেন এক সৌদি নাগরিক।মেসি, রোনালদো ছাড়াও দর্শকদের আগ্রহের কেন্দ্রে আছেন, ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র ও ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। একদিকে মাঠ মাতাতে দেখা যাবে সিআর সেভেনকে। আরেকদিকে, পিএসজির জার্সিতে লড়বেন নেইমার, মেসি, এমবাপ্পেরা। যদিও সব ছাপিয়ে সবার চোখ মেসি-রোনালদো দ্বৈরথে।দু'জনেই ক্যারিয়ারের শেষ প্রান্তে আছেন। রোনালদোর সৌদির ক্লাবে আসায়, চ্যাম্পিয়নস লিগ কিংবা অন্য কোনো ভাবেও, মেসির সাথে আর একই ম্যাচে লড়াইয়ের সুযোগ নেই। আন্তর্জাতিক ম্যাচে দেখা হবার সম্ভাবনা থাকলেও, নিকটবর্তী ফিকশ্চারে দু'দলের কোনো ম্যাচ নেই।তাই বলা যায়, হয়তো ক্যারিয়ারে শেষবারের মতো একে অপরের বিপক্ষে মাঠে নামছে মেসি ও রোনালদো। এর আগে একই ম্যাচে দু'জনের দেখা হয়েছিল ২০২০ সালের ডিসেম্বরে। সেবার চ্যাম্পিয়নস লিগে ক্যাম্প ন্যুর ম্যাচে, জুভেন্টাসের জার্সি গায়ে মেসির বার্সার বিপক্ষে মাঠ মাতিয়েছিলেন সিআর সেভেন।ম্যাচে রোনালদোর দুই গোলে , ৩-০ ব্যবধানে মেসিদের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছিল জুভেন্টাস। যদিও মুখোমুখি লড়াইয়ে জয়ের দিক থেকে রোনালদোর চেয়ে এগিয়ে আছেন মেসি। সব মিলিয়ে এই দুই তারকা একে অপরের বিপক্ষে খেলেছেন ৩৬ ম্যাচ। ৩৬ বারের দেখায় মেসি জয় পেয়েছেন ১৬ ম্যাচে। বিপরীতে, রোনালদো জয় নিয়ে মাঠ ছেড়েছেন ১১ ম্যাচে। বাকি ৯ ম্যাচ হয়েছে ড্র। এছাড়া মুখোমুখি দেখায় ৩৬ ম্যাচে মেসি গোল করেছেন ২২টি। অপরদিকে, রোনালদোর ঝুলিতে আছে ২১ গোল। আগামী ২২ জুন আল ইত্তিফাকের বিপক্ষে, সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে, আনুষ্ঠানিক ভাবে অভিষেক হবে সিআর সেভেনের। তবে, সৌদি ক্লাবের হয়ে মেসির বিপক্ষে, মরুর বুকে ভিন্নরকম এক অভিষেকের অপেক্ষায় এই পর্তুগিজ তারকা।আর একই ম্যাচে মেসি-রোনালদোদের দেখতে মুখিয়ে আছে, বিশ্বের কোটি কোটি ফুটবল সমর্থক।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad