Ad

ইফতিকারের সেঞ্চুরি, সাকিবের ক্যারিয়ার সেরা ইনিংস; রেকর্ডের ছড়াছড়ি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (5)
Durbin News

বিপিএলে মেইডেন সেঞ্চুরির দেখা পেলেন পাকিস্তানি তারকা ইফতিকার আহমেদ। সাকিব আল হাসানের সাথে রেকর্ড গড়া জুটির পথে, আসরের তৃতীয় সেঞ্চুরিটি নিজের নামের করেন বরিশালের এই ব্যাটার। সাকিবের ৪৩ বলে ৬ ছক্কা ও ৯ চারে ৮৯ রান, এবং ৪৫ বলে ৬ চার ও ৯ ছক্কায় ইফতিকারের অপরাজিত ১০০ রানে ভর করে, ৪ উইকেটে ২৩৮ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করে ফরচুন বরিশাল। আর তাতেই এই ম্যাচ সাক্ষী হয়েছে একাধিক রেকর্ডের। উসমান খান ও আজম খানের পর, এবারের আসরে ৩য় পাকিস্তানি হিসেবে সেঞ্চুরি পেলেন ইফতিকার। এই পাকিস্তানি ব্যাটারের ক্যারিয়ার সেরা ইনিংসও ছিল এটি।এদিকে, নিজের ক্যারিয়ার সেরা টি-টোয়েন্টি ইনিংস খেলেছেন সাকিব আল হাসান। টি-২০ তে এর আগে ৩৫৬ ইনিংসে সর্বোচ্চ ৮৬ রানের ইনিংস খেলেছিলেন বিপিএলের ২০১২ আসরে। অবশ্য এই আসরেই দুইবার আশি রানের কোটা পেরিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। যদিও ভাগ্য সহায় না হওয়ায়, এখন অবধি সেঞ্চুরি হাতের নাগালে আসেনি সাকিবের।ম্যাচে রেকর্ড গড়া ২৩৮ রানের পথে বরিশাল ছুয়েছে বিপিএলের দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড। বিপিএল ইতিহাসে এখন এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রানের মালিক বরিশাল।ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের এক ম্যাচে একাধিক রেকর্ডের সাক্ষী হলো ক্রিকেটপ্রেমীরা। টি-টোয়েন্টিতে পঞ্চম উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ড এখন ইফতিখার ও সাকিবের দখলে। মাত্র ৪৬ রানে ৪ উইকেট হারিয়ে যখন বিপর্যয়ে বরিশাল। তখনই দলের জন্য ত্রাতা হয়ে আসেন সাকিব ও ইফতিকার। শুরু হয় বিস্ফোরক এক জুটির। পঞ্চম উইকেটে দু'জনে মিলে ১৯২ রানের অনবদ্য জুটি গড়েন। টি-২০ তে পঞ্চম উইকেটে আগের রেকর্ডটি ছিল বার্মিংহাম বিয়ারসের অ্যাডাম হোসে ও ড্যান মুসলির। ২০২০ সালে নর্দাম্পটনশায়ারের বিপক্ষে পঞ্চম উইকেটে দু'জন মিলে করেছিলেন ১৭১ রান।এছাড়া বিপিএল ইতিহাসে যেকোনো উইকেটেই এটি তৃতীয় সর্বোচ্চ জুটির রেকর্ড।রংপুরের বিপক্ষে ইনিংসের ৬ষ্ঠ ওভারে শুরু হয়েছিল সাকিব ও ইফতিখারের জুটি। এরপর সেখান থেকে দু'জনের ব্যাটিং তাণ্ডবের পথে, ৮৬ বলে ১৯২ রানের জুটিতে ওভারপ্রতি উঠেছে ১৩.৩৯ রান। এই জুটির পথে হয়েছে আরো এক রেকর্ড। বিপিএলে এর চেয়ে দ্রুত গতির সেঞ্চুরির জুটি আছে মাত্র একটি। ২০১৯ সালে সিলেটের বিপক্ষে ৪৫ বলে ১০৯ রান তুলেছিলেন রাজশাহীর দুই ব্যাটার লরি ইভান্স ও রায়ান টেন ডেসকাটে। ওই ম্যাচে দু'জনে মিলে ওভারপ্রতি ১৪.৫৩ রান করে তুলেছিলেন।শুধু তাই নয়, বিপিএলের এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার ওপরেই আছেন সাকিব। এখন পর্যন্ত মাত্র ৪ ইনিংস ব্যাট করে ১২২.৫০ গড় আর প্রায় ২০০ স্ট্রাইক রেটে ২৪৫ রান করেছেন এই তারকা।এছাড়া ব্যাট হাতে ১২ ছক্কা হাঁকিয়ে ইফতিকারের সাথে সর্বোচ্চ ছক্কার তালিকায়ও যৌথভাবে শীর্ষে আছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। টি-২০ তে সাকিবের ব্যাটিং নিয়ে দিন কয়েক আগেও ছিল আলোচনা-সমালোচনা। তবে, বরাবরের মতোই ব্যাট হাতে সমুচিত জবাব দিয়ে, সমালোচকদের মুখে কুলুপ এঁটে দিলেন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়।বিপিএলে চট্রগ্রাম পর্বে সাকিব আর ইফতিকারের মারকাটারি ব্যাটিংয়ের দিনে বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে বরিশাল। ৬৭ রানের দারুণ জয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন ইফতিকার আহমেদ। বিশাল জয়ের পর পয়েন্টস তালিকায় টেবিলের শীর্ষে থাকা সিলেট স্ট্রাইকার্সের পরেই আছে ফরচুন বরিশাল। ৫ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট সাকিব বাহিনীর। বিপরীতে, ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিলেট।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad