Ad

অধিনায়ক সাকিবের প্রশংসায় পঞ্চমুখ সেঞ্চুরিয়ান ইফতিখার

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Sakib_NG1SJMP
Durbin News

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার রান বন্যা দেখা গেছে। রংপুর রাইডার্সের বিপক্ষে রেকর্ড গড়া জুটিতে রানের পাহাড় তুলে ফরচুন বরিশাল। সাকিব আল হাসানকে নিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন ইফতিখার আহমেদ। দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকানো এই পাকিস্তানি ম্যাচ শেষে সাকিবের প্রশংসায় পঞ্চমুখ।সাগরিকায় আগে ব্যাট কর‍তে নেমে ৪৬ রান তুলতেই ৪ উইকেট হারায় ফরচুন বরিশাল। তবে এরপরের গল্পে পুরোটা জুড়েই আছেন ইফতিখার-সাকিব।১৯২ রানের জুটিতে রেকর্ড বইয়ে হয়েছে ওলট পালট। ৪ উইকেটে বরিশালের তোলা ২৩৮ রানের সংগ্রহ বিপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ।যে পথে ইফতিখার পেয়েছেন ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরির দেখা। চলতি বিপিএলে যা তৃতীয় সেঞ্চুরি। আগের দুটিও পাকিস্তানি ব্যাটারের। খুলনা টাইগার্সের আজম খান ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের উসমান খান গড়েন এই কীর্তি।১৪তম ওভারে চার মেরে ১৮ বলে ফিফটি ছুঁয়েছেন ইফতিখার। যা চলতি বিপিএলে দ্রুততম- ও সবমিলিয়ে তৃতীয় দ্রুততম ফিফটি।১৫ ওভার শেষে দলীয় স্কোর ছিলো ৪ উইকেটে ১৩৭ রান। কিন্তু এরপরই সাকিব-ইফতিখার শুরু করেন জোড়া তান্ডব। শেষ ৫ ওভারেই স্কোরকার্ডে উঠে ১০১ রান!মোহাম্মদ নওয়াজের করা ১৬তম ওভারে সাকিব মেরেছেন দুই ছক্কা এক চার। ১৮ ওভার শেষে সাকিবের রান দাঁড়ায় ৭২, আর ইফতিখারের ৭০!এরপর হারিস রউফের করা ১৯তম ওভারে ইফতিখার হাঁকান টানা তিন ছক্কা। শেখ মেহেদী হাসানের করা শেষ ওভারের প্রথম তিন বলেই সেঞ্চুরি পেয়ে যান পাকিস্তানি এই ব্যাটার।ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই ব্যাটার জানালেন তার সেঞ্চুরিতে কতটা অবদান ছিল সাকিবের। সঙ্গী সাকিবকে সেঞ্চুরি করার ইচ্ছের কথা জানান। যে কারণে বেশি স্ট্রাইকে থাকতে চেয়েছেন। সাকিবও তাকে পূর্ণ সমর্থন দিয়ে গেছেন। এ প্রসঙ্গে ইফতিখার যেমনটা বলছিলেন, '৭০-এ থাকতেই সেঞ্চুরি নিয়ে কথা হয়েছে। ওই সময় আমি সাকিব ভাইকে বলেছি সেঞ্চুরি করতে চাই, স্ট্রাইকে বেশি থাকলে ভালো হয়। তখন উনি বলেছে, আমি সমর্থন দিচ্ছি, তুমি সেঞ্চুরির পেছনে যাও।'শেষ পর্যন্ত ৪৫ বলে ৯ চার ৬ ছক্কায় ঠিক ১০০ রানে অপরাজিত ছিলেন ইফতিখার। কম যাননি সাকিবও। যদিও নিজে সেঞ্চুরি করার সুযোগ থাকলেও এড়িয়ে গেছেন।তার ব্যাটে আসে অপরাজিত ৪৩ বলে ৮ চার, ৬ ছক্কায় ৮৯ রান। ইতোমধ্যে তিনি উঠে গেছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে।সাকিবের অধীনে ইফতিখার এই প্রথম খেলছেন না। সর্বশেষ আবুধাবি টি-টেন লিগেও বাংলা টাইগার্সে খেলেছেন এক সাথে। সাকিবের নেতৃত্বে দারুণ মুগ্ধ ইফতিখার। পাকিস্তানি এই অলরাউন্ডার জানালেন খেলোয়াড়দের এমন সমর্থন করা অধিনায়ক কমই দেখেছেন তিনি। ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরির দেখা পাওয়া এই ব্যাটার জানিয়েছেন, ক্রিকেটারদের স্বাধীনতা দেন সাকিব। নিজের সেঞ্চুরিকে অন্যতম সেরা ইনিংস হিসেবেই দেখছেন ইফতিখার। বিশেষ করে দলকে বাজে পরিস্থিতি থেকে টেনে তুলে বড় সংগ্রহ এনে দিয়েছেন বলে। এর আগেও চলতি বিপিএলে আরও একটি দারুণ ইনিংস খেলেন ইফতিখার। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ছিলো তার ২৬ বলে অপরাজিত ৫৭ রানের ইনিংস। ৫ ম্যাচ পর তিনি ১০০ গড়ে ২০০ রান নিয়ে- সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন তিন নম্বরে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad