Ad

৬ লাখ টাকা বেতনেও বাবুর্চি খুঁজে পাচ্ছেন না রোনালদো

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
resize-350x230x0x0-image-208147-1674204095
Durbin News

ক্যারিয়ারের পড়ন্ত বেলায়ও দারুণ আলোচিত পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়ে রীতিমতো সোরগোল ফেলে দিয়েছেন তিনি। তবে জীবন যুদ্ধে লড়াকু এই তারকা বাস্তবতা জানেন। এতসব আয়োজন পেছনে ফেলে তাকে একদিন ঠিকই বিদায় বলতে হবে। তাই অবসর পরবর্তী সময়টায় প্রিয় ঠিকানায় ফেরার পূর্ণ প্রস্তুতি নিচ্ছেন 'সিআর সেভেন'। ১৭ মিলিয়ন পাউন্ড খরচ করে পর্তুগালে নির্মাণ করছেন 'ফরএভার হোম'। রাজকীয় এই বাড়ি সাজাতে গিয়ে অদ্ভুত এক সমস্যায় পড়ছেন ৩৮ বছর বয়সী রোনালদো। বাড়িতে নিজের ও পরিবারের জন্য রান্না করার মতো যোগ্য বাবুর্চি খুঁজে পাচ্ছেন না। রান্নার ব্যাপারে রোনালদোর কিছু বিশেষ চাহিদা আছে। কিন্তু সেসব পূরণ করতে পারবে এমন কাউকে এখনো খুঁজে পাওয়া যায়নি। পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী ফুটবল তারকার নির্মাণাধীন বাড়ির কাজ শেষ হবে চলতি বছর জুনে। তবে তার আগেই বাড়ি সংশ্লিষ্ট কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আন্তর্জাতিক বেশ কিছু গণমাধ্যমের খবর অনুসারে, বাবুর্চির পোস্টের জন্য ৪৫০০ পাউন্ড বেতন দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬ লাখ টাকা। এমন লোভনীয় অফার দিয়েও অবশ্য চাহিদাসম্পন্ন বাবুর্চির খোঁজ মিলছে না। জানা গেছে রোনালদোর এই বিলাসবহুল বাড়িতে খাবারের জন্য আলাদা একটি কর্ণার আছে। মূলত জাপানি খাবার তৈরি ও পরিবেশন হবে সেখানে। আর এই কাজটিই ঠিকঠাক করার লোক পাওয়া যাচ্ছে না। তবে আপাতত রোনালদোকে এসব নিয়ে না ভাবলেও চলবে। সৌদি আরবের আল নাসের ক্লাবের সাথে দুই বছরের চুক্তি করেছেন। যেখানে বছরে তিনি পাবেন ২১ কোটি মার্কিন ডলার। পাশাপাশি পরিবার নিয়ে থাকছেন রাজকীয়ভাবে। সৌদির অন্যতম ব্যয়বহুল ফোর সিজনস হোটেলের কিংডম টাওয়ার তার বর্তমান ঠিকানা। স্ত্রী জর্জিনা রদ্রিগেজ ও সন্তানদের নিয়ে ৪৮ ও ৫০ তলায় বিলাসি জীবন রোনালদোর। সাবেক রিয়াল মাদ্রিদ তারকার পেছনে আবাসন ব্যয় বাবদ মাসে ৩ লাখ ডলার খরচ হচ্ছে। রোনালদো অবসর পরবর্তী জীবনের জন্য যে বাড়িটি নির্মাণ করছেন, তা সমুদ্র তীরবর্তী এলাকায়। পর্তুগালের কুয়েন্টা ডা মারিনহায় ২০২১ সালের সেপ্টেম্বরে জমি কিনে কাজ শুরু করেন। পর্তুগিজ দৈনিক কোরিও দ্য মানহা বলছে, রোনালদোর স্ত্রী জর্জিনার পছন্দ জাপানি খাবার সুসি। রোনালদো নিজেও এই খাবারটি পছন্দ করেন। পরিবার থেকে জানা যায়, মাছের মধ্যে পর্তুগিজ তারকার প্রিয় হল বাকাল হাউ। ইতোমধ্যে সৌদি আরবের ফুটবলে যাত্রা করে ফেলেছেন রোনালদো। ১৯ জানুয়ারি পিএসজির বিপক্ষে রিয়াদ অল স্টারের হয়ে মাঠে নামেন সময়ের অন্যতম সেরা ফুটবলার। ক্যারিয়ারের এই সময়েও দাপট কমেনি একটুও। মেসি, নেইমার, এমবাপ্পেদের নিয়ে গড়া পিএসজির কাছে ৫-৪ ব্যবধানে হারে রিয়াদ অল স্টার। পিএসজির হয়ে লিওনেল মেসি করেছেন একটি গোল। তবে অল স্টারের রোনালদো করেছেন জোড়া গোল।ম্যাচটি ঘিরে পুরো দুনিয়ার ছিল তুমুল আগ্রহ। বলা হচ্ছে মেসি-রোনালদোর এটিই শেষ দ্বৈরথ। ৯ গোলের ম্যাচটি জয়,পরাজয় ছাপিয়ে আনন্দ দিয়েছে ফুটবল ভক্তদের।ম্যাচ শেষে ইনস্টাগ্রাম পোস্টে রোনালদো দিয়েছেন বিশেষ বার্তা। মেসিকে আলিঙ্গন করছেন, নিজে গোল উদযাপন করছেন। এমন কয়েকটি ছবি সম্বলিত পোস্টে পর্তুগিজ তারকা লিখেন, 'মাঠে ফিরতে পেরে খুবই খুশি। স্কোরশিটে নাম তুলতে পেরেও। সেই সঙ্গে পুরোনো কয়েকজন বন্ধুর সঙ্গে দেখা হয়েও ভালো লাগছে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad