খেলাধুলা
বিপিএলে যে মাইলফলক ছুঁলেন মাশরাফি
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নতুন মাইলফলক স্পর্শ করার কীর্তি গড়েছেন মাশরাফি বিন মর্তুজা। এর আগে এই কৃতিত্ব ছিল শুধু তিন জন ক্রিকেটারের।
শনিবার বিপিএলের ২৮তম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি।
মাশরাফির আগে এই মাইলফলক ছুঁয়ে দেখেন- উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম, এনামুল হক ও ইমরুল কায়েস। চলমান আসরেই শততম ম্যাচ খেলার নজির গড়েন তারা।
২০১২ সালে শুরু হওয়া বিপিএলের প্রথম আসর থেকেই খেলছেন মাশরাফি। ১০০ ম্যাচের মধ্যে অধিনায়ক হিসেবেই ৯৫টি ম্যাচ খেলেছেন তিনি। যা বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ। অধিনায়ক হিসেবে ৬১টি ম্যাচে জয় ও ৩৪টিতে হার পেয়েছেন বাংলাদেশ দলের সাবেক এই সফল অধিনায়ক।
অধিনায়ক হিসেবে চারবার চ্যাম্পিয়নও হয়েছেন মাশরাফি। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে পরপর দুই মৌসুম ও পরবর্তীতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের জার্সিতে শিরোপার স্বাদ পান দেশ সেরা অধিনায়ক মাশরাফি।
খেলোয়াড় হিসেবে এখন পর্যন্ত বিপিএলের ১০০ ম্যাচে ৯৭ উইকেট ও ৫৩৯ রান করেছেন মাশরাফি।
জনপ্রিয়
খেলাধুলা থেকে আরও পড়ুন
জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের
জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ
ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?
বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?
ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

.jpg)







