Ad

তাহলে কি আবার বিয়ে করতে যাচ্ছেন ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (5)
Durbin News

তবে কি আবারো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি! সাক্ষী সিংয়ের সাথে কি তাঁর সুখের সংসার ভাঙতে চলেছে?‘লেটস গেট ম্যারিড’, ধোনির প্রযোজনা সংস্থার এই টুইট দেখে, এমনটাই হয়তো ভেবেছিলেন অনেকে। কিন্তু সত্যিটা সামনে এলো একটু পরেই।ক্রিকেট বিশ্বে মহেন্দ্র সিং ধোনি এক বিখ্যাত নাম। এমন কোন ক্রিকেটপ্রেমী খুঁজে পাওয়া যাবে না, যিনি মহেন্দ্র সিং ধোনির নাম শোনেন নি।এবার তার ক্যারিয়ারে যোগ হচ্ছে প্রযোজকের খেতাব। ভারতীয় জাতীয় দলের সাবেক অধিনায়কের অভিষেক হচ্ছে চলচ্চিত্র প্রযোজক হিসেবে।তাও আবার স্ত্রী সাক্ষী সিং ধোনিকে সাথে নিয়ে। ‘লেটস গেট ম্যারিড’ নামের একটি তামিল সিনেমা প্রযোজনা করতে চলেছেন 'ক্যাপ্টেন কুল' খ্যাত এই ক্রিকেটার।ধোনি এন্টারটেইনমেন্টের ব্যানারে, তামিল এই সিনেমাটি পরিচালনার দায়িত্বে আছেন রমেশ থামিলমণি। আর চিত্রনাট্য লিখেছেন ধোনির স্ত্রী সাক্ষী সিং।এতে মুখ্য ভূমিকায় দেখা যাবে নাদিয়া, হরিশ কল্যাণ, ইভানাসহ বেশ কয়েকজন দক্ষিণী তারকাকে। এছাড়া ছবিতে অতিথি চরিত্রে ধোনিকে দেখা যাবে বলেও শোনা যাচ্ছে।এরই মধ্যে ২৫ সেকেন্ডের একটি টিজারে গ্রাফিক্সের মাধ্যমে ছবির কথা ঘোষণা করা হয়েছে। তবে শ্যুটিং কবে শুরু হবে, তা নিয়ে এখনো কিছু জানা যায় নি।সিনেমাটি তামিল ভাষায় তৈরি হলেও, পরবর্তীতে তেলেগু ও কন্নড় সহ একাধিক ভাষায় ডাব করা হবে। অর্থাৎ ‘লেটস গেট ম্যারিড’ হতে চলেছে প‍্যান ইন্ডিয়ান ফিল্ম।'ধোনি এন্টারটেইনমেন্ট' নামে প্রযোজনা সংস্থাটির যাত্রা শুরু করেছেন মহেন্দ্র সিং ধোনি। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন স্ত্রী সাক্ষী সিং ধোনি।তাঁর প্রোডাকশন হাউস এখনও পর্যন্ত তিনটি শর্ট ফিল্ম তৈরি করেছে, যার মধ্যে রয়েছে "রোর অফ দ্য লায়ন", "দ্য হিডেন হিন্দুর" মতো ছবি।তামিল দিয়ে যাত্রা শুরু করলেও, বিভিন্ন ভাষাতেই সিনেমা তৈরি করার ইচ্ছে আছে তাদের। এখান থেকে ধীরে ধীরে কল্পবিজ্ঞান, অপরাধমূলক, কমেডি এবং থ্রিলার সিনেমাও দেখার আশা করা যায়।এই প্রযোজনা সংস্থার দ্বিতীয় ছবির নায়ক হিসেবে বিজয়কে দেখা যেতে পারে। অভিনেতা বিজয়ের জন্মদিনে, তাঁর সাথে কথা বলে রেখেছেন ধোনি। অবশ্য বিনোদন জগতে ধোনির পদার্পণ বেশ আগেই হয়েছে। এর আগে একাধিক বিজ্ঞাপনে অংশ নিতে দেখা গিয়েছে তাকে।এরই মধ্যে কাজ করেছেন ওয়েব সিরিজেও। 'গ্রাফিক্স নভেল অথর্ব' নামের সেই সিরিজে নায়ক এবং জটাধারী রূপে বাজিমাত করেছিলেন ধোনি।১৯৮১ সালেন ৭ জুলাই জন্ম নেওয়া ধোনির ব্যক্তিজীবনে, মা বাবা ছাড়াও আছেন এক ভাই ও এক বোন। ২০১০ সালে হোটেল ম্যানেজমেন্টে পড়ুয়া সাক্ষী কে বিয়ে করেন তিনি।অধিনায়ক হিসেবে তাঁর ক্যরিয়ারের সবচেয়ে বড় সাফল্য ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ জয়।আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধোনি অবসর নিয়েছেন ২০২০ সালে। বর্তমানে ধারাবাহিকভাবে ভারতীয় প্রিমিয়ার লিগে খেলে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি।আসন্ন আইপিএলের মেগা আসরকে লক্ষ্য রেখে, ইতিমধ্যে অনুশীলনও শুরু করেছেন তিনি। এটিই হতে পারে মহেন্দ্র সিং ধোনির ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট।ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক ছাড়াও তার পরিচয় একজন ব্যবসায়ী। কৃষি, ব্যায়ামাগার, পোশাক শিল্প ছাড়াও, নানা ধরণের পণ্যে বিনিয়োগ করেছেন তিনি।ক্রিকেটের মাঠে মহেন্দ্র সিং ধোনির সফলতার সাক্ষী সারা বিশ্ব, এবার প্রযোজনাতে তার সাফল্য দেখার অপেক্ষায় সবাই।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad