খেলাধুলা


ক্রিকেটার থেকে ‘ডিএসপি’ পাকিস্তানি পেসার নাসিম শাহ!


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩১ অপরাহ্ন, সোমবার

ক্রিকেটার থেকে ‘ডিএসপি’ পাকিস্তানি পেসার নাসিম শাহ!

ক্রিকেটার থেকে এবার সরাসরি ডিএসপি হলেন পাক সেনসেশন নাসিম শাহ! ছোটবেলায় যে পুলিশের নাম শুনলে ভয়ে লুকিয়ে যেতেন, বড় হয়ে সেই পোশাকটাই নিজের গায়ে জড়ালেন। 

তাও আবার মাত্র ২০ বছর বয়সেই! শুনতে অবাক লাগলেও এমনই এক বিষ্ময়কর ঘটনা দেখলো বিশ্ব! স্কুলের গন্ডি পেরোনোর আগেই নাসিম শাহ জাতীয় দলের হয়ে মাঠে নেমে চমকে দিয়েছিলেন ক্রিকেট দুনিয়াকে।

সমবয়সী ক্রিকেটাররা যখন বয়সভিত্তিক দলে ট্রায়াল দিতে ব্যস্ত। তখন কিছু বুঝে ওঠার আগে নাসিম খেলতে নেমে পড়েন জাতীয় দলের হয়ে। মাত্র ১৬ বছর বয়সেই পাকিস্তানের জার্সি গায়ে নাসিমের অভিষেক হয় অস্ট্রেলিয়ার বিপক্ষে।

টেস্ট ক্রিকেট দিয়ে শুরু। এরপর একে একে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটেও নিজের অভিষেকটা সেরে ফেলেছেন এই পাক ইয়াংস্টার।

সমসাময়িক শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, হাসান আলিদের সঙ্গে সমান তালে পারফর্ম করে চলেছেন জাতীয় দলে।

চলতি বিপিএলে নাসিম খেলতে এসেছিলেন কুমিল্লার হয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত প্রতিপক্ষের স্টাম্প উপড়ে ফেলা নাসিমের সেই বিধ্বংসী রুপের দেখা মিলেছে বিপিএলেও। 

কুমিল্লার হয়ে ৩ ম্যাচ খেলে শিকার করেছেন ৭টি উইকেট। গতি ও সুইংয়ের মনোমুগ্ধকর প্রদর্শনীতে প্রতিপক্ষ ব্যাটারদের ভুগিয়েছেনও বেশ।

তবে পিএসএলের কারণে আসর শেষ হওয়ার সপ্তাহখানেক আগেই ফিরে গেছেন নিজ দেশে। আর দেশে ফিরেই পেলেন দারুণ এক সুসংবাদ। 

নাসিম শাহকে পুলিশের ‘অনারারি ডিএসপি’ বা ‘সম্মানসূচক ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশ’ পদে নিয়োগ করেছে বেলুচিস্তান পুলিশ।

শুধু ডিএসপিই নয় বেলুচিস্তান পুলিশের শুভেচ্ছাদূত হিসেবেও দায়িত্ব পালন করবেন নাসিম। পাকিস্তানের কোয়েটায় বেলুচিস্তান পুলিশের একটি অনুষ্ঠানে পুলিশের ইউনিফর্ম পরে উপস্থিত হয়েছিলেন পাক-পেসার নাসিম শাহ।

সেখানে আনুষ্ঠানিকভাবে নাসিম শাহকে পরিয়ে দেওয়া হয় পাকিস্তান পুলিশের র‍্যাঙ্ক ব্যাজ। নতুন এ দায়িত্ব পেয়ে বেলুচিস্তান পুলিশের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করে নাসিম বলেন, ছোটবেলায় আমি পুলিশকে ভয় পেতাম। 

দুষ্টুমি করলে বাবা-মা পুলিশের নাম করে আমাকে ভয় দেখাতেন। তবে বড় হয়ে সেই ভয় এখন কেটেছে গেছে।

আমাদের নিরাপদ রাখতে পুলিশ যে ত্যাগ স্বীকার করে, তা আমি বুঝতে পেরেছি। তারা কেবল আমাদের জন্য নিজেদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেন না, বিভিন্ন সেবা আমাদের কাছে পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রমও করেন।’ 

সেই অনুষ্ঠানের কিছু ছবি টুইটারে পোস্ট করে শুভেচ্ছাদূত হওয়ার কথাটি নিজেই জানিয়েছেন নাসিম শাহ। এর পরপরই তাকে অভিনন্দন জানাতে রীতিমতো ভক্তদের হিড়িক পড়ে যায় টুইটারে।

নাসিমের আগে পাখতুনখোয়া পুলিশের কাছ থেকে একই সম্মাননা পেয়েছিলেন আরেক পাক-পেসার শাহিন শাহ আফ্রিদি।

পাকিস্তান ছাড়াও ক্রিকেটারদের এমন সম্মাননা দেওয়ার চল রয়েছে ভারত এবং শ্রীলঙ্কায়। ভারতের শচীন টেন্ডুলকার, মাহেন্দ্র সিং ধোনি, কপিল দেবরাও নিজ দেশের সামরিক বাহিনী থেকে পেয়েছেন বিভিন্ন সম্মাননা।

২০১০ সালে ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন হিসেবে নিয়োগ পান শচীন টেন্ডুলকার। ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেলের পদমর্যাদা পেয়েছেন দু'জন ক্রিকেটার। 

তারা হলেন সাবেক ভারতীয় অলরাউন্ডার কপিল দেব ও বিশ্বকাপজয়ী অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। লঙ্কানদের মধ্যে সশস্ত্র বাহিনীর সম্মননা পেয়েছেন আজান্থা মেন্ডিস, দীনেশ চান্ডিমাল ও থিসারা পেরেরা।

এর মধ্যে একইদিনে লঙ্কান আর্মির মেজর পদে নিয়োগ পান দীনেশ চান্ডিমাল ও থিসারা পেরেরা। আজান্থা মেন্ডিসকে প্রথমে গানার এবং পরবর্তীতে সেকেন্ড লেফটেন্যান্টের পদমর্যাদা দেয় লঙ্কান আর্মড ফোর্স।

তবে নাসিম শাহ খুব তরুণ বয়সেই এমন পুলিশি সম্মাননা পেলেন যা তার সতীর্থদের কিছুটা হলেও ঈর্শান্বিত করবে বলেই ধারণা করা যায়…





 



জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।