Ad

সাকিবদের বিদায় করে শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রাখলো রংপুর রাইডার্স!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
325860675_599089885096894_9174640355974635901_n-5afe04f711b1c9b60a041db5964db256
Durbin News

বিপিএল থেকে বাদ পরে গেল সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। তাদেরকে বিদায় করে, শিরোপার লড়াইয়ে টিকে রইল রংপুর রাইডার্স।দিনের শুরুতে হাইভোল্টেজ ম্যাচে, টসে জিতে বরিশালকে আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় রংপুর রাইডার্স।এদিন বরিশালের হয়ে ইনিংস ওপেন করতে আসেন, মেহেদী হাসান মিরাজ ও আন্দ্রে ফ্লেচার। ম্যাচের শুরু থেকেই ফ্লেচারকে এক পাশে রেখে হাত খুলে খেলতে থাকেন মিরাজ।ইনিংসের ৬ষ্ঠ ওভারে রকিবুল হাসানের বলে কাটা পড়েন আন্দ্রে ফ্লেচার। ১৬ বলে মাত্র ১২ রান করে ফ্লেচার ফিরে গেলে, পাওয়ার-প্লেতে বরিশালের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৪৬ রান।এরপর ওয়ান ডাউনে খেলতে নামা মাহমুদউল্লাহ রিয়াদকে সাথে নিয়ে, দ্রুতগতিতে রান তুলতে শুরু করেন মিরাজ। মাত্র ৩৫ বলে অর্ধশতক পূর্ণ করেন এই টাইগার অলরাউন্ডার।মিরাজের ফিফটির পর মাহমুদউল্লাহ রিয়াদকে ফিরিয়ে, ৬৯ রানের জুটি ভাঙেন দাসুন শানাকা। তবে ফেরার আগে ২১ বলে ৩৪ রানের এক ‘কুইক ক্যামিও’ খেলেন রিয়াদ। এরপর দলীয় ১২৬ রানের মাথায়, মিরাজকেও প্যাভিলিয়নে পথ দেখান দাসুন শানাকা। ৯টি চার ও ১টি ছক্কায়, ৪৮ বলে ৬৯ রানের এক অনবদ্য ইনিংস খেলেন মেহেদী হাসান মিরাজ।মিরাজের বিদায়ের পর, আর কোনো উইকেট হারায়নি ফরচুন বরিশাল। শেষদিকে করিম জানাতের ৩৩ ও ভানুকা রাজাপাকশের ১৭ রানের উপর ভর করে, ১৭০ রানের লড়াকু পুঁজি পায় বরিশাল। ৩ উইকেটের মধ্যে, মাত্র ২৩ রান খরচায় লঙ্কান অলরাউন্ডার শানাকা শিকার করেছেন ২টি। বাকি ১টি উইকেট পেয়েছেন রকিবুল হাসান।১৭০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে, শুরুতেই হোঁচট খায় রংপুর রাইডার্স। ইনিংসের ১ম ওভারে মেইডেন দিয়ে, মোহাম্মদ নাঈমের উইকেট তুলে নেন সাকিব আল হাসান।এরপর আরেক ওপেনার রনি তালুকদারকে নিয়ে, দলের হাল ধরেন শামীম পাটোয়ারী। আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাওয়ার-প্লে শেষে, রংপুরের স্কোরবোর্ডে ৫৫ রান যোগ করেন এই দুই ব্যাটার।ইনিংসের ৮ম ওভারে ২৯ রান করে রনি তালুকদার ফিরে গেলেও, এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন শামীম।তাকে সঙ্গ দিতে এসে দ্রুতই ফিরে যান, অধিনায়ক সোহান ও ক্যারিবিয়ান ব্যাটার নিকোলাস পুরান।মাত্র ৩৬ বলেই অর্ধশতক তুলে নিয়ে, আরও আক্রমণাত্মক হয়ে খেলতে থাকেন ইয়াংস্টার শামীম। শেষমেশ খালেদ আহমেদের বলে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৭১ রানে থামেন তিনি।শামীমের পরের ওভারে ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোকে ফিরিয়ে, শেষ মুহুর্তে ম্যাচ জমিয়ে তোলে বরিশাল।শেষ ২ ওভারে রংপুরের লক্ষ্য দাঁড়ায় ১৯ রান। এমন পরিস্থিতিতে ৯ বলে ১৮ রানের ‘ফিনিশিং নকে’, রংপুরকে জয়ের বন্দরে ভেড়ান টাইগার অলরাউন্ডার মাহেদি হাসান।বরিশালের হয়ে ২টি করে উইকেট শিকার করেন, অধিনায়ক সাকিব আল হাসান, খালেদ আহমেদ ও কামরুল ইসলাম।সমান ৪টি বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে, ৫১ বলে ৭১ রানের ঝলমলে এক ইনিংস খেলে, ম্যাচ সেরা হয়েছেন শামীম পাটোয়ারী।এই জয়ে গতবারের রানার্সআপ বরিশালকে বিদায় করে, নিশ্চিত হলো রংপুরের ২য় কোয়ালিফায়ার। সেই সাথে নিজেদের শিরোপা জয়ের স্বপ্নটাও বাঁচিয়ে রাখলো রংপুর রাইডার্স।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad