খেলাধুলা


রংপুরকে হারিয়ে বিপিএলের ফাইনালে সিলেট


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৬ পূর্বাহ্ন, বুধবার

রংপুরকে হারিয়ে বিপিএলের ফাইনালে সিলেট

দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে এসেছে বিপিএলের নবম আসর। দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ মুখোমুখি হয়েছিল সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। অলিখিত সেমিফাইনালে দারুণ এক জয় তুলে নিয়েছে সিলেট। একই সঙ্গে নিশ্চিত করেছে ফাইনালের টিকিট।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে সাত উইকেটে ১৮২ রান সংগ্রহ করেছিল সিলেট। জবাবে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৬৩ রানের বেশি করতে পারেনি রংপুর।

১৯ রানে জয় পাওয়া সিলেট প্রথম শিরোপার লক্ষ্যে আগামী বৃহস্পতিবার মেগা ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে।

রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রংপুর। ইংলিশ রিক্রুট স্যাম বিলিংসকে ১ রানেই ফেরান তানজিম হাসান সাকিব। এরপর একে একে সাজঘরে ফেরেন শামীম হোসেন (১৪) ও নিকোলাস পুরান (৩০)।

চতুর্থ উইকেটে দলকে এগিয়ে নেন নুরুল হাসান সোহান ও রনি তালুকদার। দুজনের ব্যাটে ম্যাচের কর্তৃত্ব রংপুরের দিকে অনেকটাই হেলে পড়ে। তবে একই ওভারে দুজনের বিদায়ে ব্যাকফুটে চলে যায় দলটি।

আউট হওয়ার আগে সোহান ৩৩ ও রনি ৬৬ রান করেন। শেষদিকে রংপুরের ব্যাটাররা আসা-যাওয়ার মিছিলে যোগ দিলে হার নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয় দলটি।

সিলেটের হয়ে লুক উড একাই ৩ উইকেট শিকার করেন। এছাড়া তানজিম হাসান সাকিব ও রুবেল হোসেন দুটি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। সিলেটকে ভালো শুরু এনে দেন নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়। আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে ভাঙে দুজনের ৬৫ রানের জুটি।

দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেন শান্ত। তিনি আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিলেট। যেখানে তৌহিদ হৃদয় ২৫, মাশরাফী ২৮, জাকির ১৬, বার্ল ১৫ ও মুশফিকুর রহিম ৬ রানে সাজঘরে ফেরেন।

শেষদিকে জর্জ লিন্ডে ও থিসারা পেরেরা মিরপুরের বাইশ গজে ঝড় তোলেন। পেরেরা ১৫ বলে ২১ রানে ফিরলেও ১০ বলে ২১ রানের অপরাজিত টর্নেডো ইনিংস উপহার দেন লিন্ডে।

রংপুরের হয়ে দাসুন শানাকা ও হাসান মাহমুদ দুটি করে এবং মাহেদী হাসান ও ডোয়াইন ব্রাভো একটি করে উইকেট শিকার করেন।


জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।