Ad

তামিম সাকিবের দ্বন্দ্বের কারন কী তাদের বউ?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (2)
Durbin News

সময়ের পরিবর্তনে রঙিন বন্ধুত্বটাও একসময় ধূসর হয়ে যায়। আত্মার সম্পর্ক রুপ নেয় বিচ্ছেদে। তামিম সাকিবের মতো তারকারাও এর বাইরে নয়।একসময় হোটেলে রুম শেয়ার করতেন তারা। অথচ এখন একজনের সাথে আরেকজন কথা পর্যন্ত বলেন না। কিন্তু কি এমন হয়েছে তাদের মধ্যে? কেন আজ তারা দুই মেরুর বাসিন্দা? সম্পর্ক নষ্ট হওয়ার পিছনে, একবার সাকিব আল হাসান পরিবারের অযুহাত দিয়েছিলেন।তবে কি তাদের বউরাই, দায়ী পুরো ঘটনার জন্য?দেশের ক্রিকেট পাড়ায় বছর পাচেক ধরে চলা গুঞ্জন এখন আর গুঞ্জনে সীমাবদ্ধ নেই। তামিম - সাকিব দুই বন্ধুর দ্বন্দ্ব, এখন আর স্পর্শকাতর কোন বিষয় নয়। এই নিয়ে আলোচনাটা শুরু করেছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল পাপন। পরে অবশ্য গনমাধ্যমের সামনে অনেকটা ইনিয়ে বিনিয়ে বিষয়টা স্বীকারও করে নিয়েছেন তামিম। ঘটনা প্রকাশ্যে আসার পর, নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় পুরনো দুই বন্ধুর নানা অন্তরঙ্গ মুহুর্তের ছবি শেয়ার করে, প্রকাশ করছেন তাদের আফসোস ও বিস্ময়।কেউ এখনো স্পষ্ট করে বলতে পারেননি, দুই বন্ধুর মনোমালিন্যের শুরু কখন থেকে। তবে বিভিন্ন সুত্র নিশ্চিত করেছে, টানা দুই বছর ধরে তাদের কথা বলা বন্ধ। এমনকি ড্রেসিংরুম, টিম হোটেল বা অন্য কোথাও একজন সতীর্থদের সাথে আড্ডায় বসলে, আরেকজন সেখান থেকে সরে যান অথবা সেই আড্ডা এড়িয়ে যান। দুজনের ঝামেলা মেটানোর চেষ্টা করেছেন, বেশ কিছু ঘনিষ্ট সিনিয়র সাংবাদিক। তাদের মতে, তামিম সাকিব একে অপরের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেছেন। তবে জানা গিয়েছে এগুলো খুবই ব্যক্তিগত পর্যায়ের অভিযোগ। অবশ্য নিকট অতীতে, দলীয় সিদ্ধান্ত নিয়েও, দুইজনের মধ্যে বেশকিছু মতবিরোধ হয়েছে। সংশ্লিষ্ট সাংবাদিকদের মধ্যে অনেকে বলেছেন, অভিযোগগুলো শুনে কখনো মনে হয়নি, এসব কারনে দীর্ঘমেয়াদে, দুই সতীর্থ নিজেদের মধ্যে কথা বলা বন্ধ করে দিবেন। তাই ধারনা করা হয়, মনোমালিন্যের ঘটনাটা হয়তো তারা নিজেদের মধ্যেই রাখতে চান। তবে ক্রিকেট পাড়ায় তাদের স্ত্রীদের মধ্যে ঝামেলার একটা গুঞ্জন রয়েছে প্রকটভাবে। যদিও এই দাবির পক্ষে তেমন কোন প্রমান নেই। অনেকেই বলেছেন, তাদের দুইজনের স্ত্রী একই অনুষ্ঠানে যাননা, কিংবা গেলেও নিজেদের মধ্যে কখনো কথা বলেননা। সাকিব তামিম বাংলাদেশের বহু জয়ের মহানায়ক। এই দুইজনকে দেশের ইতিহাসে সেরা খেলোয়াড় বলে দাবি করা হয়। অথচ তাদের মধ্যে এত ঝামেলা। তাদের ব্যাক্তিগত সমস্যা দলের উপরেও বড় ধরনের প্রভাব ফেলছে। অবশ্য এ নিয়ে ক্রিকেটারদের মধ্যে এখনো সরাসরি গ্রুপিং এর কোন সংবাদ পাওয়া যায়নি। কিন্তু জুনিয়র প্লেয়ারদের মধ্যে অনেকেই অভিযোগ করেছেন, তাদের সবসময় একটা ভয়ে থাকতে হয়। কখন কোন সিনিয়র আবার রাগ করে বসেন। তামিমের সাথে কেউ কথা বললে ,আড় দৃষ্টিতে দেখেন সাকিব। আবার সাকিবের সাথে কেউ বললে, তাকে একটু বাকা চোখেই দেখেন তামিম ইকবাল খান। এমনকি গেল সাউথ আফ্রিকা সফরে, তামিমের সাথে কে কি কথা বলছে, তা শুনতে চাইতেন সাকিব। আবার সাকিবের সাথে কে কী কথা বলছে, তা শুনতে চাইতেন তামিম। টিম ম্যানেজমেন্টের অনেকেই বলেছেন, তারা দুইজন দলের সবচেয়ে প্রফেশনাল খেলোয়াড়। তাদের দ্বন্দ্ব মাঠের খেলায় প্রভাব ফেলেনা। কিন্তু সমস্যা সৃষ্টি করে, কোচ টিমমেট সহ বাকীদের জন্যে। সাবেক কোচিং প্যানেলের একজন তাদের ঝামেলা মেটানোর চেষ্টা করেছেন। কিন্তু খুব বেশি পাত্তা পাননি। বিসিবি একবার তাদের দুইজনকে একত্র করেছিল। সেখানে একজন কিছুটা ইতিবাচক মনোভাব দেখালেও, আরেকজন পুরো বিষয়টা হেসে উড়িয়ে দিয়েছেন। জানা গিয়েছে, পুনরায় হাথুরেকে কোচ হিসেবে ফিরিয়ে আনার পেছনে কাজ করেছে, এই দুইজনের মধ্যকার সম্পর্ক ঠিক করার মোটিভ। সাকিবের সাথে হাথুরের সম্পর্ক সবসময় ভালো ছিল। তামিমের সাথে সম্পর্কটা একসময় খারাপ থাকলেও, এখন তামিম ইকবালের সাথেই সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হাথুরে।আশা করা যায়, সম্পর্কের জোর এবং নিজের হেড মাস্টারির প্রভাব খাটিয়ে, সাকিব-তামিমকে কিছুটা হলেও, এক সুতায় গাথতে পারবেন নতুন কোচ।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad