Ad

ওয়ানডে ক্যারিয়ারে একটিও ছক্কা হাঁকাতে পারেননি যেসব ব্যাটার!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (23)
Durbin News

ফাস্ট ক্রিকেটের এই বর্তমান যুগে ছক্কা ছাড়া কোনো ক্রিকেট ম্যাচ যেন কল্পনাই করা যায় না। পুরো ম্যাচজুড়ে একটি ছক্কা দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শকেরা।অথচ আন্তর্জাতিক অঙ্গনে এমনও কিছু ব্যাটসম্যান খেলে গেছেন, যাদের ডিকশনারিতে খুঁজেই পাওয়া যায় না ছক্কা নামক শব্দটা।শত চেষ্টার পরেও বলকে সীমানা ছাড়া করতে ব্যর্থ ক্রিকেটাররা তাদের পুরো ওয়ানডে ক্যারিয়ারে পাননি কোনো ছক্কার দেখা।ছক্কা খরায় ভোগা এই ব্যাটারদের মধ্যে একজন বাংলাদেশী ক্রিকেটারও রয়েছেন সংক্ষিপ্ত এই তালিকায়। তিনি হলেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সুপরিচিত মুখ ও বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৭টি ওডিআই খেলেছেন বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার। ২৭ ম্যাচের এই সংক্ষিপ্ত ক্যারিয়ারে ২টি হাফ সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ৪৫৩ রান।তবে স্কোরবোর্ডে কখনোই নিজের নামের পাশে ছক্কা যুক্ত করতে পারেননি জাতীয় দলের এই সাবেক অলরাউন্ডার।সাবেক অজি ব্যাটার কলাম ফার্গুসনের ক্যারিয়ারেও ছক্কার ঘরটি একবারে শূন্য।টি-টোয়েন্টি ও টেস্টে অজি শিবিরে তেমন একটা সুবিধা করতে না পারলেও ওডিআই ফরম্যাটে ৩০টি ম্যাচ খেলেছেন কলাম।ওয়ানডেতে ৫টি অর্ধশতক হাঁকানো এই অজি ব্যাটারের ঝুলিতে রয়েছে ৬৬৩ রান।অজিদের হয়ে নিজের ৩৪ ম্যাচের সংক্ষিপ্ত ক্যারিয়ারে ৬৪টি বাউন্ডারি হাঁকালেও কখনোই ছক্কার মুখ দেখেননি কলাম ফার্গুসন।জিম্বাবুয়ের সাবেক ব্যাটার ডিওন ইব্রাহিমের ক্যারিয়ার জুড়েও ছিল ছক্কার তীব্র অনশন।জিম্বাবুয়ের হয়ে ৮২টি ওয়ানডে খেলে ১৪৪৩ রান করেছেন এই ব্যাটার। তবে ওয়ানডেতে ১টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরি করা এই ব্যাটারের রেকর্ডবুকে নেই কোনো ছক্কা।সাদা পোশাকেও তিনি ঘোচাতে পারেননি ছক্কা না হাঁকানোর আক্ষেপটা। সাদা পোশাকে ২৯ ম্যাচ খেলে ১০টি অর্ধশতক হাঁকালেও বলকে সীমানা ছাড়া করা ছিল তার সাধ্যের বাইরে।ভারতীয় কিংবদন্তি মনোজ প্রভাকরের ওডিআই ক্যারিয়ারেও ছক্কার দেখা মেলা ভাড়।অবিশ্বাস্য হলেও সত্য যে, নিজের ১৩০ ম্যাচের ম্যাজিক্যাল ওডিআই ক্যারিয়ারে একটিও ছক্কার দেখা পাননি এই ভারতীয় অলরাউন্ডার। ওয়ানডেতে মনোজের নামের পাশে ২টি শতক ও ১১টি অর্ধশতক থাকলেও ছক্কার কোটাটি একেবারেই ফাঁকা।ওয়ানডে ক্রিকেটে ১৮৫৮ রানের মালিক হলেও কখনোই বলকে সীমানা ছাড়া করতে পারেননি এই ভারতীয় তারকা ক্রিকেটার।লঙ্কানদের মধ্যে ধারাবাহিক রান সংগ্রহকারী একজন ব্যাটার ছিলেন থিলান সামারাবীরা। লঙ্কান টেস্ট ইতিহাসে সর্বসেরাদের কাতারে থাকা এই ক্রিকেটারের ওডিআই ক্যারিয়ারেও নেই কোনো ছক্কা।ওয়ানডে সংষ্করণে ৫৩টি ম্যাচ খেলে ৮৬২ রান করেছেন এই লঙ্কান ব্যাটার। ওয়ানডেতে ২টি সেঞ্চুরি হাঁকানোর পরেও ছক্কার সংকটে কিছুটা হলেও বিবর্ণ তার ক্যারিয়ার।টেস্ট ক্যারিয়ারে ৭টি ছক্কা হাঁকালেও ওয়ানডেতে ছক্কার খাতাই খোলা হয়নি তার।তালিকায় সর্বশেষে রয়েছেন কিংবদন্তি ইংলিশ ব্যাটার স্যার জিওফ্রে বয়কট।টেস্ট ক্রিকেটে বর্ণিল সময় পার করলেও ওয়ানডেতে তার ক্যারিয়ার ধূসর ফিকে। নিজের নামের সাথে মিল রেখে ওয়ানডেতে ছক্কা হাঁকানো বয়কট করেছিলেন তিনি।ওয়ানডেতে তার ৩৬ ম্যাচের ক্যারিয়ারে ১টি শতক ও ৯টি অর্ধশতক থাকলেও কখনোই তিনি ছক্কা হাঁকাতে পারেননি।ওয়ানডে ক্রিকেটে ছক্কা না হাঁকানোদের তালিকায় সর্বকনিষ্ঠ হিসেবেই ঠাঁই পেয়েছেন ইংলিশ টেস্ট ক্রিকেটের সাবেক এই মধ্যমণি।ছক্কার সংকটে জর্জরিত এসব তারকা ক্রিকেটারদের বর্ণিল ক্যারিয়ারে নানা অর্জন থাকলেও দিনশেষে ছক্কার শূন্যতা তাদের ক্যারিয়ারে আক্ষেপের গ্লানি জুড়ে দিয়েছে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad