Ad

বিশ্বচ্যাম্পিয়নদের কাঁপিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশের সিরিজ জয়

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Screenshot_6
Durbin News

বাংলাদেশের সামনে ছিল ইতিহাস গড়ার হাতছানি। তবে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড যে ছেড়ে কথা বলবে না সেটাও জানা ছিল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাই দুই দলের জমজমাট লড়াইয়ের প্রত্যাশা ছিল। হয়েছেও এমনটাই।তবে ক্ষণে ক্ষণে রঙ বদলানো ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশই। টানটান উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ইংলিশদের চার উইকেটে হারিয়ে স্মরণীয় জয় পেয়েছে টাইগাররা। একইসঙ্গে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে গড়েছে সিরিজ জয়ের কীর্তি।মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারের শেষ বলে অল আউট হওয়ার আগে ১১৭ রান সংগ্রহ করেছিল ইংল্যান্ড। জবাবে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। বাকি ছিল বল।বাংলাদেশের হয়ে রান তাড়া করতে নামেন লিটন দাস ও রনি তালুকদার। দলীয় ১৬ ও ব্যক্তিগত ৯ রানে সাজঘরে ফেরেন লিটন দাস। আরেক ওপেনার রনিও এদিন ৯ রানের বেশি করতে পারেননি।পাওয়ার প্লে-তে দুই উইকেট হারানোর পর দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়। দুজনের ২৯ রানের জুটিতে ম্যাচে ফেরে বাংলাদেশ। তবে ১৭ রানে তিনি আউট হলে ফের চাপে পড়ে টাইগাররা।মেহেদী মিরাজকে সঙ্গে নিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নিতে থাকেন শান্ত। দুজনের ৪১ রানের জুটিতে ম্যাচ স্বাগতিকদের হাতের মুঠোয় চলে আসে। কিন্তু ২০ রানে মিরাজ ফেরার পরই বদলে যায় দৃশ্যপট।সাকিব ০ ও আফিফ হোসেন ২ রানে আউট হলে বাংলাদেশ শিবিরে চাপ আরো বাড়ে। শেষ ২ ওভারে টাইগারদের প্রয়োজন দাঁড়ায় ১৩ রান। ক্রিজে তখন সবার আশা-ভরসার প্রতীক হয়ে ছিলেন শান্ত।দর্শকদের হতাশ করেননি শান্ত। ক্রিস জর্ডানের করা পেনাল্টিমেট ওভারের প্রথম তিন বলে ৭ রান নেন তিনি। পরের বলে তাসকিন চার হাঁকালে উত্তেজনায় ফেটে পড়ে গ্যালারি। এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এদিন ইংল্যান্ডের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ফিল সল্ট ও ডেভিড মালান।ব্যাটিং অর্ডারে প্রমোশন পেলেও মালানের ভাগ্যে পরিবর্তন হয়নি। তাকে থার্ড ম্যান অঞ্চলে হাসান মাহমুদের তালুবন্দী করেন তাসকিন আহমেদ। এর আগে এ ব্যাটার করেন ৫ রান।দ্বিতীয় উইকেট জুটিতে ৩৪ রান যোগ করেন সল্ট ও মঈন আলী। এ দুজনের ব্যাটে যখন ম্যাচে প্রাধান্য বিস্তার করছে ইংল্যান্ড তখনই আক্রমণে এসে শিকারে মাতেন সাকিব। ২৫ রানে সল্টকে ফেরান টাইগার অধিনায়ক।এদিকে আক্রমণে এসে টানা দ্বিতীয় ম্যাচে জস বাটলারকে ফেরান হাসান মাহমুদ। মঈন আলীকেও ১৫ রানের বেশি করতে দেননি মেহেদী হাসান মিরাজ। ৫৭ রানে চার উইকেট হারিয়ে ফের ব্যাকফুটে চলে যায় ইংল্যান্ড।এ অবস্থায় হাল ধরে ধীরে ধীরে দলকে এগিয়ে নিতে থাকন বেন ডাকেট ও স্যাম কুরান। দুজনে গড়েন ৩৪ রানের জুটি। ইংলিশ শিবিরে এরপর জোড়া আঘাত হানে মিরাজ। স্যামকে ১২ রানে ফেরানোর পর ক্রিস ওকসকে রানের খাতাই খুলতে দেননি তিনি।এখানেই থামেননি মিরাজ। নিজের শেষ ওভারে এসে ক্রিস জর্ডানকেও ফেরান তিনি। এর মাধ্যমে টি-২০তে নিজের সেরা বোলিং রেকর্ড গড়েন এ অফস্পিনার। ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন মিরাজ।ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন বেন ডাকেট। অভিষিক্ত রিহান আহমেদের ১১ রানের ক্যামিওতে লড়াই করার মতো পুঁজি পায় ইংলিশরা।বাংলাদেশের হয়ে মিরাজ ৪ উইকেট নেন। এছাড়া তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান ও হাসান মাহমুদ প্রত্যেকেই একটি করে উইকেট শিকার করেন।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad