চ্যাম্পিয়ন্স লীগে হালাণ্ড ঝড়ে লণ্ডভণ্ড রেকর্ড বুক, একাই করলেন ৫ গোল
হেড অফ ডিজিটাল মিডিয়া


চ্যাম্পিয়ন্স লীগে, লাইপজিগের বিপক্ষে হল্যান্ডের একারই ৫ টি গোল। রীতিমতো গোল তান্ডব চালিয়েছে ম্যান সিটি, লাইপজিগের বিপক্ষে । ৭-০ গোলে জার্মানির এই ক্লাবটিকে উরিয়ে দিয়ে , কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো ম্যানসিটি। ম্যাচে ৭ গোলের ৫ টি গোলেই করেছেন গোলমেশিন হল্যান্ড একাই। তাও মাত্র ৫৭ মিনিটে। ম্যাচের ৬৩ মিনিটে তাকে উঠিয়ে না দিলে, আরো কত গোল করতেন তিনি , সেটা বিধাতায় ভালো জানে । হল্যান্ডের ঝড়ের এই দিনে, রেকর্ড বই ও হলো লণ্ডভন্ড। UCL e ১ ম্যাচে ৫ গোল করা ৩য় খেলোয়াড় হলেন আর্লিং হল্যান্ডচ্যাম্পিয়নস লীগে ১ ম্যাচে ৫ গোল করার এমন গোলের বিরল রেকর্ড রয়েছে লিওনেল মেসির। ২০১১/১২ সিজনে লেভার কুসেনের বিপক্ষে ৫ গোল করে ছিলেন লিও। ২০১৪ সালে এই কীর্তি গড়েছিলেন ব্রাজিলিয়ান ফুটবলার লুইজ আড্রিয়ানো। সবচেয়ে কম বয়সে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ৩০ গোল হল্যান্ডের , যেখাণে তিনি ছাড়িয়ে গেছেন, মেসি-এম্বাপ্পপেকে । ৩০ গোল করতে মেসির লেগছিল ২৩ বছর ১৩১ দিন। আর এম্বাপ্পের লেগেছিল ২২ বছর ২৫৩ দিন। আর হল্যাণ্ডের লাগলো ২২ বছর ২৩৬ দিন । এর আগে ইউসিএলে রাউণ্ড অব সিক্সটিনে, লাইপজিগের মাঠে, প্রথম লেগে ম্যান সিটির ১-১ গোলের হার, হল্যান্ডের মতো গোলমেশিন থাকতে, জার্মানির ক্লাব লাইপজিগের মতো সাদামাটা দলের কাছে হোচট খাওয়াটা , কোনভাবে মেনে নিতে পারছিলেননা ম্যানসিটিভক্তরা।এইটা নিয়ে মজা করতেও ছাড়েননি পেপ গার্দিওলা। পরের ম্যাচে ৯ জন স্ট্রাইকার নামানো হবে এমন কথাও বলেছিলেন ম্যান সিটি কোচ।কিন্তু এই ২য় লেগের এই ম্যাচে ৯ জন লাগেনি আর, একজন হল্যান্ডই করে দিয়েছেন ৯ জন স্ট্রাইকারের কাজ।যদিও ম্যান সিটির মাঠ ইত্তিহাদে, লাইপজিগ শুরু থেকেই একের পর এক আক্রমনে, ম্যাচের নিয়ন্ত্রন নিতে শুরু করে লাইপজিগ। কিন্তু গোলের দেখা পায়নি তারা । উলটো ২২ মিনিটের মাথায় নিজেদের ডিবক্সে হ্যান্ডবল করে, পেনাল্টিতে গোল খেয়ে বসে জার্মানির এই ক্লাবটি।সেই তো সবে শুরু হল্যান্ড শো, ২ মিনিটের মাথায় আবারো লাইপজিগের জালে গোল। পরপর দুটি গোল খেয়ে ম্যাচে ফিরে আসার ব্যর্থ চেষ্টা করে লাইপজিগ। কিন্তু যেদিন হল্যান্ডের গোল শো শুরু হয়, সেদিন আর কারো দিন নয়।বিরতির আগেই নিজের হ্যাট্রিকটি পুর্ন করেন , এই গোল মেশিন। এটি তার এই মৌসুমের ৫ম হ্যাট্রিক। শুধু হ্যাট্রিক করেই ক্ষান্ত হননি নরওয়ের এই গোলস্কোরার।বিরতি শেষে মাঠে নেমে আবারো শুরু হল্যান্ড শো।ম্যাচের ৫৩ ও ৫৭ তম মিনিটে গোল করে, ৫ টি গোল নিজের করে নেন এই স্ট্রাইকার । সবশেষে লাইপজিগকে নিজেদের মাঠে , দুই লেগ মিলিয়ে , ৮-১ গোলে জিতে , চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো ম্যানসিটি। মৌসুমের শুরু থেকে যেভাবে গোল করে যাচ্ছেন হল্যাণ্ড, মৌসুম শেষে লন্ডভণ্ড করে দিতে পারেন অতিতের সব রেকর্ড । এখন পর্যন্ত এই মৌসুমে হল্যান্ডের গোল সংখ্যা ৩৬ ম্যাচে ৩৯ টি। ২৮ গোল নিয়ে, এই সিজনে , ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোল স্কোরার তিনি।


