

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এ ম্যাচে আগে ব্যাট করতে নেমে প্রথম পাওয়ার প্লে-তে দুই উইকেট হারিয়েছে টাইগাররা।এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে দুই উইকেটে ৫০ রান।শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। এ ম্যাচে টাইগার শিবিরে অভিষেক হয়েছে তৌহিদ হৃদয়ের।বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে নামেন লিটন দাস। প্রথম দুই ওভারে দুজনে যোগ করেন ১৫ রান। তবে তৃতীয় ওভারে বাধে বিপত্তি। এ সময় মার্ক আদাইরের বলে স্লিপে ধরা পড়েন ৩ রান করা তামিম।


