

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ইনিংসের শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। কিন্তু ক্রিজে সেট হয়েও ফিরে গেছেন বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটাররা। যার মধ্যে সাকিব আল হাসানের পর নাজমুল হোসেন শান্তর বিদায়ের মাধ্যমে একে একে সাজঘরে ফিরে গেছেন চারজন ব্যাটার।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভার শেষে ৪ উইকেটে ১৯৬ রান তুলেছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। এখন ৫ রানে মুশফিকুর রহিম ও ২ রানে তাওহীদ হৃদয় অপরাজিত রয়েছেন।


