Ad

প্রীতি ম্যাচ সামনে রেখে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে মেসি!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (16)
Durbin News

লিওনেল মেসি আর রেকর্ড, দুটি যেনো একে অপরের সমার্থক শব্দ। মেসি যখন জাতীয় দলের জার্সি গায়ে আবারও মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন , তখন ইতিহাস হাতছানি দিয়ে ডাকছে আর্জেন্টাইন অধিনায়ককে।চলতি মাসের ফিফা উইন্ডোতে দুইটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।যার একটির প্রতিপক্ষ পানামা এবং অপরটির প্রতিপক্ষ কুরাকাও। আর এই দুই ম্যাচেই আরও দুইটি অনন্য রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে সর্বকালের সেরা এই ফুটবলারের সামনে।২৪ মার্চ বাংলাদেশ সময় ভোর ৬ টায় পানামার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচে দুই গোল করতে পারলেই নতুন করে ইহিহাস লিখবেন পিএসজি সুপারস্টার।বর্ণিল ক্যারিয়ারে এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে ১৭২ ম্যাচ থেকে ৯৮টি গোল করেছেন লিওনেল মেসি। আর মাত্র দুটি গোল করলেই আন্তর্জাতিক ফুটবলে ১০০ গোল করার কৃতিত্ব অর্জন করবেন মেসি।এমনটিই ঘটলে ইতিহাসের তৃতীয় ফুটবলার হিসেবে ১০০ আন্তর্জাতিক গোলের মাইফলক অর্জন করবেন মেসি। সমর্থকদের প্রত্যাশা জাতীয় দলের এই প্রীতি ম্যাচেই এই রেকর্ড অর্জন করবেন আর্জেন্টাইন অধিনায়ক।বর্তমানে নিজ দেশের জার্সি গাঁয়ে একশ গোল অর্জন করেছেন শুধুমাত্র দুইজন ফুটবলার। ১০৯ গোল করে বহু বছর অক্ষুন্ন রেখেছিলেন এই রেকর্ড, ইরানের কিংবদন্তি ফুটবলার আলী দায়ি …কিছুদিন আগেই পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো সে রেকর্ড ভেঙে ছাড়িয়ে যান তাকে। বর্তমানে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের মালিক ক্রিশ্চিয়ানো রোনালদো। ১১৮ টি গোল রয়েছে বর্তমানে সৌদি ক্লাব আল নাসেরের হয়ে খেলা রোনালদোর।তবে এখানেই শেষ নয়, লিওনেল মেসির সামনে রয়েছে আরও একটি রেকর্ড। তা হলো আরেকটি গোল করতে পারলেই ইতিহাসের তৃতীয় ফুটবলার হিসেবে ৮০০ গোলের মালিক হবেন আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী অধিনায়ক। পানামার বিপক্ষে ম্যাচের মাধ্যমেই পূর্ণ হতে পারে এই রেকর্ড।এই রেকর্ড পূর্ণ হলে বিশ্বের তৃতীয় ফুটবলার হিসেবে ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন তিনি। এর আগে ৮০০ গোল অর্জন করেছেন এমন ফুটবলার রয়েছেন দুইজন। অস্ট্রিয়ান কিংবদন্তী ফুটবলার জোসেফ বীকন ও পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলেই রয়েছে ৮০০ গোল।পানামার বিপক্ষে ম্যাচে নামার আগে ১০১৫ ম্যাচে মেসির গোল সংখ্যা রয়েছে ৭৯৯টি। তার উপরে থাকা অস্ট্রিয়ার কিংবদন্তী ৫৩০ ম্যাচে করেছেন ৮০৫টি গোল, ও পর্তুগিজ তারকা রোনালদো ১১৫৫ ম্যাচ থেকে করেছেন ৮২৮টি গোল।তবে পানামার ম্যাচটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের স্বীকৃতি পাবে কিনা তা নিয়ে আছে ধোঁয়াশা। কেননা আন্তর্জাতিক ম্যাচে যে নিয়ম রয়েছে তা এই ম্যাচটিতে মানা নাও যেতে পারে বলে, মনে করা হচ্ছে।ফিফার নিয়মে মূলত দুই ধরনের অফিসিয়াল ম্যাচের কথা বলা আছে। একটি হচ্ছে বিশ্বকাপ, বাছাইপর্ব বা কনফেডারেশনস এর খেলাগুলো। আর অন্য ম্যাচগুলো মূলত ফিফার প্রীতি ম্যাচ। ‘এ’ ক্যাটাগরির ম্যাচ নিয়ে ফিফার নিয়মে বলা হচ্ছে, সদস্যদেশগুলোর দুটি, প্রথম সারির দলের মধ্যকার খেলা।ফিফার নিয়মে আরও বলা হচ্ছে, শীর্ষ স্তরের আন্তর্জাতিক ম্যাচ বলতে বোঝায় সেই ম্যাচগুলো, যেখানে দুটি সদস্য দেশের অংশগ্রহণকারী দলগুলো হবে জাতীয় দল। কিংবা যাদের মধ্যে অন্তত একটি দল হবে সম্মিলিত দল।আরেকটি নিয়ম হচ্ছে, ফিফা, কনফেডারেশনস এবং সংশ্লিষ্ট অন্য সংগঠন শীর্ষ পর্যায়ের আন্তর্জাতিক ম্যাচগুলোকে অনুমোদন দিয়ে থাকে। এসবের ভিত্তিতে বলা যায়, আর্জেন্টিনা-পানামা এবং আর্জেন্টিনা-কুরাকাওয়ের মধ্যকার ম্যাচ দুটি শীর্ষ স্তরের আন্তর্জাতিক ম্যাচ। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সঠিক করে বলা যাচ্ছে না।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad