.png&w=3840&q=75)

অসাধারণ এক অর্জনে ভাসছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। শারজায় পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-২ ম্যাচে বল হাতে নিয়ে ওভারের দ্বিতীয় বলটি করে একটি অসাধারণ কীর্তি গড়েছেন তিনি। এটি ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর বাউন্ডারি হজম না করা টানা ১০০তম বল।রশিদের বাউন্ডারিবিহীন বলের শুরু সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে। আবুধাবিতে আফগানদের ৫ উইকেটে জেতা সেই ম্যাচে ৪ ওভার বল করে ৩৪ রান দিয়েছিলেন রশিদ। দুটি করে চার ও ছয়ও খেয়েছেন। কিন্তু সেই ম্যাচে নিজের শেষ দুই বলে কোনো বাউন্ডারি দেননি।এরপর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচে রশিদের ৮ ওভারে কোনো বাউন্ডারি নিতে পারেনি ব্যাটসম্যানরা। পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতেও ৮ ওভারে কোনো বাউন্ডারি দেননি আফগানিস্তানের লেগ স্পিনার।আর এতেই টানা ১০০ বল বাউন্ডারি না খেয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে এক অনন্য নজির গড়লেন আফগান এই লেগী।অবশ্য পুরো ক্যারিয়ার জুড়ে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সর্বোচ্চ ডট বল দেওয়ার রেকর্ড বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের।


