খেলাধুলা


টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৯ মার্চ ২০২৩, ০১:৪৭ অপরাহ্ন, বুধবার

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আইরিশদের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। 


বুধবার দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে ম্যাচটি।

এর আগে তাসকিন-রনিদের দুর্দান্ত পারফরম্যান্সে প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে ২২ রানে জয় পায় বাংলাদেশ। এমন জয়ে অধিনায়ক সাকিব ভীষণ খুশি। কারণ ব্যাট হাতে রনি তালুকদার-লিটন দাসরা দিয়েছেন আস্থার প্রতিদান। আর বল হাতে তাসকিন-হাসানরা রেখেছেন সামর্থ্যের প্রমাণ।

সাগরিকার উইকেট বরাবরই ব্যাটিংবান্ধব। প্রথম টি-টোয়েন্টিতে ভালো উইকেটে ব্যাট করার সুযোগ পেয়েছেন ক্রিকেটাররা। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও যে উইকেট একই ধরনের ব্যাটিং উইকেট হবে, তা অনেকটাই অনুমেয়। 

বাংলাদেশ দলের জন্য দুশ্চিন্তার কারণ ছিল ওপেনার রনি তালুকদারের কাঁধের চোট। প্রথম ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোটে পড়ে মাঠ ছাড়তে হয় তাকে। তার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও, তার জন্য শেষ পর্যন্ত আজ মাঠে নামছেন এই ব্যাটার।

শক্তি-সামর্থ্যের পাশাপাশি পরিসংখ্যানেও এগিয়ে স্বাগতিকরা। ছয়বারের দেখায় চারবারই জিতেছে বাংলাদেশ। একটিতে জয় আইরিশদের। বাকিটিতে ফল আসেনি। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় টি-টোয়েন্টিতেও দলগত পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ। রনি-লিটনদের পাশাপাশি হাসান-তাসকিনরা ফের একবার জ্বলে উঠলেই সিরিজ জিততে খুব বেশি কষ্ট হওয়ার কথা নয় বাংলাদেশের।


জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।