Ad

মাঠের বাইরের এই মহানুভব সাকিবকে চেনেন?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
7e2de28de56bd2e74db214e20e1c6838-63a70b909d014
Durbin News

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় নায়ক তিনি, বিতর্কের কারণে তিনিই আবার ভিলেনও হন নিয়মিত। তবে একটা জায়গায় সাকিব আল হাসান সবার চেয়ে আলাদা। মাঠের পারফর্মেন্স এর মতো মহানুভবতাতেও মুগ্ধতা ছড়ান তিনি। সম্প্রতি চট্টগ্রামে আয়ারল্যান্ডের সাথে টিটুয়েন্টি সিরিজ শেষ হয়েছে। সিরিজের শেষ ম্যাচ হেরে দলের সবাই যখন ড্রেসিং রুমের দিকে ছুটছেন, সাকিব তখন নিজের বড় হৃদয়ের পরিচয় দিলেন আরেকবার।চট্টগ্রাম স্টেডিয়ামের সকল মাঠকর্মীর জন্য নিজের তরফ থেকে আর্থিক উপহার বুঝিয়ে দিলেন তিনি। গনমাধ্যমের তথ্য থেকে জানা গেছে, চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে কাজ করেন ২৬ জন মাঠকর্মী। তাদের সবার জন্য সাড়ে হাজার টাকা করে উপহার দিয়েছেন সাকিব। যার পরিমান মোট ১ লাখ ৯৫ হাজার টাকা। ম্যাচ শেষে এই অর্থ নিজ হাতে চট্টগ্রামের পিচ কিউরেটর জাহিদ রেজা বাবুর কাছে বুঝিয়ে দিয়েছেন তিনি। অথচ মাঠকর্মীদের সহায়তা করা সাকিবের দায়িত্বের মধ্যে পড়ে না। তাদের বেতন ব্যবস্থা করে যথাযথ কর্তৃপক্ষ। আসলে সাকিব এই জায়গাতেই আলাদা। যে মাঠে খেলে নিজের জাত চেনান, সেই মাঠের কর্মীদেরও আপন করে নেন তিনি। এমন ঘটনা এবারই প্রথম নয়। গত মাসেই ইংল্যান্ডের বিপক্ষে খেলা হয়েছিলো চট্টগ্রামে। সেবার দুই ম্যাচ খেলে মোট তিনটি পুরস্কার জিতেছিলেন সাকিব। এরমাঝে একটি পুরস্কারের অর্থ মাঠকর্মীদের উপহার দিয়ে দেন তিনি। সেবার উপহার দেয়া পুরস্কারের মূল্যমান ছিলো এক লক্ষ টাকা। এক মাসের মধ্যেই আবারো প্রায় দুই লক্ষ টাকা দিলেন তিনি। বিসিবির অধিনে থাকা কর্মচারীদের কাছে সাকিব আল হাসানের নাম টাই অন্যরকম। গত বছরের রোজার ঈদে বিসিবির কর্মচারীদের জন্য উপহার দিয়েছেন ১০ লক্ষ টাকা। তার উপহারের বেলায় কোন বৈষম্য নয়, সবাইকে সমান ভাবে টাকা ভাগ করে দেয়ার কথা নিজেই বলেছেন তিনি।এবারও ঈদ উল ফিতর আসছে কিছুদিন পর। এই উপলক্ষে আবারো হয়তো আর্থিক উপহার দেবেন সাকিব। বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয় নানা কারণেই বিতর্কিত থাকেন সারাবছর। তবে মাঠের পারফরমেন্সেই সবকিছুর জবাব দেন তিনি। মাঠের বাইরে সাকিব আল হাসান এক অন্য মানুষ। সমাজ সেবার মাধ্যমে মহানুভবতার পরিচয় দিচ্ছেন নিয়মিত। গত করোনা মহামারির সময় পুরো দেশ যখন স্থবির, সাকিব তখন অবস্থান করছিলেন যুক্তরাষ্ট্রে। তবে দেশে না থেকেও কঠিন এই সময়ে এগিয়ে এসেছিলেন তিনি। প্রতিষ্ঠা করেছিলেন 'সাকিব আল হাসান ফাউন্ডেশন'। এই ফাউন্ডেশনের ব্যানারে অসহায় মানুষের জন্য ব্যাপক সহায়তার ব্যবস্থা করেছেন সাকিব। পরিচালনা করেছেন 'মিশন সেভ বাংলাদেশ' নামের একটি চ্যারিটি ক্যাম্পেইন। মহামারিতে বিপর্যস্ত মানুষের জন্য নিজের ব্যাট নিলামে বিক্রির টাকা দান করেছিলেন তিনি। যার পরিমান ছিলো ২০ লক্ষ টাকা। এছাড়াও নানা উপায়ে সাহায্য সহায়তা করেছেন সাকিব আল হাসান। মহামারির সময়ে মাস্তুল ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠানকে এম্বুলেন্স কিনে দিয়েছেন তিনি। মূলত তার গড়া সাকিব আল হাসান ফাউন্ডেশন থেকে এই উদ্যোগ নেয়া হয়েছিলো। সম্প্রতি নিজের জন্মদিনে আবারো মহতী উদ্যোগ নিয়েছেন এই তারকা। বিশেষ এই দিনে নিজের নামে ক্যান্সার ফাউন্ডেশন উদ্বোধনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তিনি। বাংলাদেশে হাজার হাজার মানুষ ক্যান্সার আক্রান্ত হন প্রতিবছর। তাদের একটি বড় অংশ পর্যাপ্ত চিকিৎসা নিশ্চিত করতে পারেন না। সমাজের এই সমস্যাতেও এগিয়ে এসেছেন সাকিব। জানিয়েছেন, দেশে বিশ্ব মানের একটি ক্যান্সার হাসপাতাল গড়ে তুলতে চান তিনি।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad