খেলাধুলা


মিরপুরে মুমিনুলের অন্যরকম রেকর্ড


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৮ এপ্রিল ২০২৩, ০৫:৫১ অপরাহ্ন, শনিবার

মিরপুরে মুমিনুলের অন্যরকম রেকর্ড
টেস্ট ক্রিকেটে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ ব্যাটার হিসেবে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের ব্যাটার মুমিনুল হক।

আয়ারল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের একমাত্র টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১৭ ও অপরাজিত ২০ রান করেন মুমিনুল। এতে মিরপুরে ১৫ টেস্টের ২৭ ইনিংসে তিন সেঞ্চুরি ও পাঁচ হাফ সেঞ্চুরিতে তাের রান এখন ১০১৮। 

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নামার আগে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে ১৯ রান দরকার ছিলো মুমিনুলের। ম্যাচের প্রথম ইনিংসে ১৭ রানে আউট হন তিনি। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২০ রানের ইনিংস খেলার পথে এ ভেন্যুতে মাইলফলক স্পর্শ করেন এই বাঁ-হাতি ব্যাটার।

মুমিনুলের আগে মিরপুরের ভেন্যুতে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল।
মুশফিক ২৪ টেস্টের ৪৩ ইনিংসে ৪টি সেঞ্চুরি ও ৮টি হাফ-সেঞ্চুরিতে ১৭১২ রান করেছেন।

এছাড়া সাকিব ২১ টেস্টের ৩৮ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ১২টি হাফ-সেঞ্চুরিতে ১৫৮৩ রান এবং তামিম ২০ টেস্টের ৩৭ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৯টি হাফ-সেঞ্চুরিতে ১৩১২ রান করেছেন।


জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।