

সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে টসে হেরে ফিল্ডিংয়ে মাঠে নামছে বাংলাদেশ দল। তবে এই ম্যাচে একাদশে কোনো ধরণের পরিবর্তন আনেনি টাইগাররা। প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে দ্বি-পাক্ষিক সিরিজ জয়ের জন্য লড়াই করবে বাংলাদেশি টাইগাররা।
সেঞ্চুরিয়নেই সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখায় বাংলাদেশ। ৩৮ রানের জয়ে সিরিজে এগিয়ে যায় তামিমরা। কিন্তু জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটের জয়ে সিরিজে সমতা আনে প্রোটিয়ারা।
আজকের দুই দলের খেলোয়াড়:
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, ইয়াসির আলী রাব্বী, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ: ইয়ানেমান মালান, কুইন্টন ডি কক, কাইল ভেরাইনা, টেম্বা বাভুমা, রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, তাবরেইজ শামসি।


