খেলাধুলা


লংকান প্রিমিয়ার লীগে ডাক পেলেন তাসকিন


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৪ জুলাই ২০২৩, ০২:২৬ অপরাহ্ন, সোমবার

লংকান প্রিমিয়ার লীগে ডাক পেলেন তাসকিন
জাতীয় থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, সব জায়গাতেই যেন উড়ন্ত ফর্মে রয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। এই মুহুর্তে ঢাকা এক্সপ্রেস খেলছেন জিম্বাবুয়ের লিগ জিম আফ্রো টি–টেন লিগে। সেখানেও শুরুটা দুর্দান্ত করেছেন এই টাইগার পেসার। 

এরই মধ্যে উড়ন্ত ফর্মে থাকা তাসকিন ডাক পেয়েছেন আরেক ফ্র্যাঞ্চাইজি লিগে। শ্রীলঙ্কার ঘরোয়া লিগ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাম্বুলা অরার হয়ে খেলার জন্য প্রস্তাব দেওয়া হয়েচে তাসকিনকে। আজ সোমবার তাসকিন নিজেই নিশ্চিত করেছেন ব্যাপারটি।  

ডাক পেলেও তাসকিন শ্রীলঙ্কাতে খেলতে যাবেন কিনা সেটি এখনও নিশ্চিত নয়। আগামী ৩০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত চলবে এলপিএলের আসরে। সেসময় জাতীয় দলের খেলা না থাকলেও এশিয়া কাপ আর বিশ্বকাপ উপলক্ষ্যে টাইগারদের বিশেষ ক্যাম্প চলবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। সেই ইয়াম্প থেকে তাসকিনকে ছাড়া হবে কিনা সেই সিদ্ধান্ত এখন বিসিবির হাতে। 

এদিকে, জিম আফ্রো টি–টেন লিগে খেলতে গিয়ে দুর্দান্ত শুরু করেছেন তাসকিন। এখন পর্যন্ত তিন ম্যাচে আগুনে বোলিংয়ে ৫ উইকেট নিয়েছেন ঢাকা এক্সপ্রেস। টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকাতেও দুই নম্বরেই রয়েছে তাসকিনের নাম। 


জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।