Ad

নেইমারের ছেলে হলে নাম রাখবেন ‘মেসি’

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
63639ec1ff27460018ed5eb6
Durbin News

ব্রাজিলিয়ান সেনশেসন নেইমার আরো একবার দেখালেন বন্ধুত্বের চরম দৃষ্টান্ত। এবার এ ব্রাজিলিয়ান সুপারস্টার ঘোষণা করলেন, যদি তার ছেলে হয়, তাহলে তার নতুন বাচ্চার নাম রাখবেন মেসি।লিওনেল মেসির সঙ্গে নেইমারের বন্ধুত্বের কথা পুরো বিশ্ব জানে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ আর্জেন্টিনা ও ব্রাজিলের মাঝে এ দুজনের বন্ধুত্ব বরবারই সম্প্রীতির অনন্য উদাহরণ হয়ে সামনে এসেছে। ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনাল শেষে মেসিকে জড়িয়ে নেইমারের কান্নার ছবি আলোচনায় এসেছিল। আর্জেন্টিনার ড্রেসিংরুমে দুজনের আড্ডার ছবি ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। এমনকি মেসির বার্সেলোনা ছেড়ে পিএসজি যাওয়ার ক্ষেত্রেও দারুণ অবদান ছিল নেইমারের।বিশ্বকাপ জয়ের পর বন্ধু মেসিকে শুভেচ্ছা বার্তা পাঠাতেও ভুলে যাননি ব্রাজিলিয়ান এই তারকা। তবে বন্ধুত্বের এসব দৃষ্টান্ত সব ছাপিয়ে গেছে নেইমারের নতুন এক মন্তব্যে। সম্প্রতি ব্রাজিলিয়ান এক সংবাদমাধ্যমের পক্ষ থেকে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁর ছেলে হলে কী নাম রাখবেন? এক শব্দের উত্তরে নেইমার বলেন, ‘মেসি’।ক’দিন আগেই বাবা হওয়ার খবর দিয়েছিলেন সাবেক এই বার্সা তারকা। এরপর পিএসজি তারকার প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে জানান, তাঁরা এক কন্যাসন্তানের বাবা-মা হতে চলেছেন। ইনস্টাগ্রাম পোস্টে নেইমারের প্রেমিকা 'বিয়ানকার্দি' লিখেছিলেন, ‘আমরা এই মুহূর্তটির অপেক্ষায় ছিলাম। কন্যা, তোমাকে সরাসরি দেখার তর সইছে না। তুমি আমাদের সবচেয়ে দুর্দান্ত উপহার।’ এবার কন্যাসন্তানের বাবা হলেও ভবিষ্যতে যদি ছেলের বাবা হন, তবে বন্ধু মেসির নামে তার নাম রাখবেন বলে জানিয়েছেন ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার।২০১৩ সালে নেইমার বার্সেলোনা যাওয়ার পর থেকেই মূলত মেসির সঙ্গে তাঁর বন্ধুত্বের শুরু। দু’জনের মধুর রসায়ন জমে উঠে বার্সার মাঠের খেলাতেও। দুজন মিলে যে এটাকিং লাইন তৈরি করেছেন, এতে বার্সা যেমন ধারাবাহিক সাফল্য পেতে শুরু করে, তেমনি মাঠে দুজনের বোঝাপড়া আরো মজবুত হয়েছে। বিশ্বের সবচেয়ে সেরা এটাকিং ত্রয়ী বলা হত বার্সার মেসি-নেইমার-সুয়ারেজকে।২০১৭ সালে নেইমার বার্সা ছেড়ে পিএসজি চলে গেলে সাময়িক ছেদ পড়ে দুজনের সম্পর্কের মাঝে। একে-অপরের থেকে দূরে থাকলেও, দুজন অবশ্য মানসিকভাবে একে–অপরের কাছাকাছিই ছিলেন। মাঝে একবার নেইমারকে বার্সায় ফেরানোর উদ্যোগও নিয়েছিলেন মেসি, যদিও শেষ পর্যন্ত সেই প্রচেষ্টা সফল হয়ে উঠেনি। তবে মেসি না পারলেও নেইমার ঠিকই পেরেছেন, দুজনকে আবার একই জায়গায় নিয়ে আসতে। ২০২১ সালে মেসিকে বাধ্য হয়ে বার্সা ছাড়তে হলে এগিয়ে আসে পিএসজি। আর মেসির জন্য প্যারিসে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়েছিল নেইমারের জন্যই। পিএসজিতেও আক্রমণভাগের ত্রাস ছিলেন মেসি-নেইমার। অবশ্য মেসির পিএসজি–যাত্রা শেষ পর্যন্ত ভালো ফল আনেনি। বিশেষ করে বিশ্বকাপের পর থেকে প্যারিসে মোটেও ভালো ছিলেন না মেসি। হতাশা নিয়েই এবার সবাইকে অবাক করে দিয়ে পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। সে খবব কেউ না জানলেও, সবার আগে জানতেন বন্ধু নেইমার।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad