Ad

ফিফার অনিয়ম : রিপোর্টে যাদের নাম আছে সবাই চাকরি হারাবেন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
abc8c60eb898cec8001b713d6313f444-64c73868e23a1
Durbin News

ফিফার পাঠানো অর্থে কেনাকাটায় যেসব অনিয়মের কথা উল্লেখ করে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে শাস্তি দিয়েছিল সেই রিপোর্ট নিয়ে অধিকতর তদন্ত করল বাফুফে। ফিফা অনিয়ম বের করতে চার বছর লাগিয়েছিল। আর বাফুফে অধিকতর তদন্ত শেষ করতে তিন মাস ব্যয় করল। গতকাল তদন্ত রিপোর্ট বাফুফেতে জমা দেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ এমপি রিপোর্ট জমা দিয়ে রিপোর্ট সংক্রান্ত কোনো কথা বলেননি। তিনি জানিয়েছেন, এখন বিষয়টা বাফুফের সভাপতির কাছে দেওয়া হয়েছে।’বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন জানিয়েছেন সিলগালা রিপোর্ট খুলবেন দেখবেন এবং এটি বাফুফের পরবর্তী সভায় তুলবেন। তিনি বলেছেন, ‘তদন্ত রিপোর্ট পেয়েছি এটা বাফুফের সভায় তোলা হবে। রিপোর্টে কি লেখা আছে তা না পড়ে আমি বলতে পারব না। সিদ্ধান্ত নেবে নির্বাহী কমিটি। এখানে আমার কোনো অবজেকশন নেই।’ফিফা যে অনিয়মের কথা বলেছে সেখানে ফিফা নিজেই বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে নিষিদ্ধ করেছিল দুই বছরের জন্য। সেই সঙ্গে আরো চার-পাঁচ জনের কথাও উল্লেখ ছিল। কিন্তু ফিফা নিজে সেই ব্যক্তিদের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি। না দিলেও যারা যুক্ত ছিলেন তাদের মধ্য থেকে দুই জন ইতোমধ্যে বাফুফে থেকে পদত্যাগ করে চলে গেছেন। এরপরও আরো তিন জন রয়েছেন বাফুফেতে। এরা সরে না গেলেও এখনো সন্দেহের তালিকায় রয়েছেন। অভিজ্ঞ মহলের ধারণা অপরাশেনস ম্যানেজার পদত্যাগ করে চলে যাওয়া মিজানুর রহমান, হিসাব বিভাগের প্রধান পদত্যাগ করে চলে যাওয়া আবু হোসেন, গ্রাস রুট ম্যানেজার হাসান মাহমুদ, পেশাদার লিগ কমিটির ম্যানেজার জাবেন বিন তাহের আনসারিরা নাকি সন্দেহের তালিকায় রয়েছেন। হাসান এবং জাবের ফিফার অফিসে গিয়েছিলে সোহাগের সঙ্গী হয়েছে। এদের বাইরে ফিফা থেকে বাফুফের প্রকিউরমেন্ট ম্যানেজারের নামও উঠে আসছে। এছাড়াও বাফুফের অফিসে আরো একাধিক ব্যক্তিকে নিয়ে তদন্ত কমিটি সন্দেহ করেছে তারাও জড়িত অনিয়মে। তদন্ত রিপোর্ট নিয়ে গুঞ্জন এদের সবাইকে চাকরি ছাড়তে হতে পারে। যদি উল্লেখিত নাম তদন্ত রিপোর্টে থেকে থাকে তাহলে বাফুফের সভায় সিদ্ধান্ত হবে যাদের নাম উঠে এসেছে তাদের বিরুদ্ধে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত হবে কিনা। আর উপরোল্লিখিত কারো নামে যদি অভিযোগ না থাকে তাহলে বাফুফে কোন পথে হাঁটবে সেটাও সভায় সিদ্ধান্ত হবে। যারাই এসব বিষয়ে সংযুক্ত ছিলেন তাদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণের কথা শোনা যাচ্ছে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad