Ad

ভারত বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হলো বাংলাদেশে

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
india-world-cup-2023-ticke-sell-bangladesh-20230731171026
Durbin News

চলতি বছর ভারতের মাটিতে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসর। আগামী ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে এই মেগা টুর্নামেন্ট। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল ম্যাচসহ ভারতের মোট ১০টি শহরে হবে বিশ্বকাপের ম্যাচগুলো। ইতিমধ্যে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। সম্প্রতি এই মেগা ইভেন্টের টিকিট মূল্যও প্রকাশ করা হয়। যেহেতু প্রতিবেশি দেশ ভারতে বিশ্বকাপের মঞ্চ, সেহেতু বাংলাদেশি ক্রিকেট প্রেমিদের মাঠে যেয়ে খেলা দেখার বাড়তি আগ্রহ রয়েছে। আর তাই মেগা ইভেন্টগুলোর টিকিট সংগ্রহ করতে অনলাইনকে বেচে নিতে হয় বাংলাদেশিদের। তবে এবার বাংলাদেশ থেকেই টিকিট কেনার সুযোগ পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা।ভারতের মাটিতে বিশ্বকাপে ‘ডিসকাভারি ট্যুরস অ্যান্ড লজিস্টিক’ নামের একটি প্রতিষ্টান আইসিসি মেগা ইভেন্টের টিকিটের দায়িত্ব পেয়েছে। এই প্রতিষ্ঠানটির মাধ্যমে মিলবে বিভিন্ন ভেন্যুর তথ্য এবং ভ্রমণ সেবাও। এছাড়া টিকিট বিক্রির টাকা থেকে রাজস্ব পাবে বাংলাদেশ সরকার।আইসিসি এবং স্থানীয় আয়োজকদের নির্ধারিত মূল্যে মিলছে টিকেট। পাওয়া যাচ্ছে ৫ ক্যাটাগরিতে। যেখান সবচেয়ে কম ১৮ হাজার ৭৫০ টাকায় মিলছে টিকেট। আর সবচেয়ে বেশি দাম ১ লাখ ৪৬ হাজার ২৫০ টাকা। তবে ম্যাচ আর ক্যাটাগরি ভেদে টিকেটের মূল্য ভিন্ন‌।বাংলাদেশের সব ম্যাচসহ ভারত-পাকিস্তান এমনকি সেমিফাইনাল এবং ফাইনালের টিকেটও এখনই কেটে রাখা যাচ্ছে‌। সব টিকেট ৫ ক্যাটাগরিতে মিললেও এখন ভারত-পাকিস্তান ম্যাচের টিকেট মিলছে চার ক্যাটাগরিতে। কারণ এই ম্যাচের একটি ক্যাটাগরির টিকেট এরই মধ্যে শেষ হয়ে গেছে।এদিকে ডিসকভারি ট্যুরস অ্যান্ড লজিস্টিক গ্রাহকদের সুবিধার্থে ক্রেডিট কার্ডে টিকেট ক্রয়সহ ইআইএম সুবিধাও রেখেছে। এমনকি ৩ আগস্টের মধ্যে টিকেট কিনলে ১০ শতাংশ ছাড়ের সুযোগও রেখেছে প্রতিষ্ঠানটি।ভারত বিশ্বকাপের টিকিট বিক্রি নিয়ে ডিসকভারি ট্যুরস অ্যান্ড লজিস্টিক-এর সিইও জহিরুল রোমান বলেন, ‘ডিসকভারি ট্যুরস অ্যান্ড লজিস্টিক সব সময় পর্যটনে উদ্ভাবনী পণ্য ও সেবা নিয়ে আসার প্রচেষ্টায় থাকে। তাই, সাম্প্রতিক সময়ে আমরা ক্রীড়া পর্যটনের উত্থানে সফলভাবে অবদান রাখছি। ফিফা বিশ্বকাপ ২০২২ এর অফিসিয়াল আতিথেয়তা অংশীদার হিসাবে আমাদের মানসম্পন্ন পরিষেবা এবং পারফরম্যান্সের ধারাবাহিকতায়, এই বছর, আইসিসি আসন্ন পুরুষ ক্রিকেট বিশ্বকাপের জন্য অফিসিয়াল ট্রাভেল এজেন্ট নিযুক্ত করেছে।’ তিনি আরও উল্লেখ করেছেন, ‘ইতিমধ্যে টিকেট বিক্রি শুরু হয়েছে এবং আমরা বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচের জন্য দারুণ সাড়া পাচ্ছি।’

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad