Ad

আফগানদের হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা বাংলাদেশের

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
shakib-miraz-and-Mushfiq
Durbin News

ভারত বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বল হাতে ৩ উইকেট এবং ব্যাট হাতে অর্ধশতক হাকিয়ে এই জয়ের নায়ক বনেছেন মেহেদী হাসান মিরাজ।শনিবার (৭ অক্টোবর) ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নেন টাইগার অধিনায়ক সাকিব। আর ব্যাট করতে নেমে ১২ দশমিক ৪ ওভার বাকি থাকতেই ১৫৬ রানে গুটিয়ে যায় আফগানরা।১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে প্রথম দুই ওভারে ১৫ রান তুলে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন দুই টাইগার ওপেনার লিটন ও জুনিয়র তামিম। তবে এরপরই ঘটে ছন্দপতন। রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন জুনিয়র তামিম। আউট হওয়ার আগে ১৩ বলে ১ বাউন্ডারিতে ৫ রান করেন তরুণ এই ব্যাটার। তার বিদায়ের পর ক্রিজে আসেন ফর্মের তুঙ্গে থাকা মিরাজ।কিন্তু তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি লিটন। ইনিংসের সপ্তম ওভারে ফজলহক ফারুকির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন এই ওপেনার। আউট হওয়ার আগে ১৮ বলে ২টি চারের সাহায্যে ১৩ রান করেন লিটন। এরপর উইকেটে এসে মিরাজের সাথে জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত। আফগান বোলারদের বাজে বল পেলেই বাউন্ডারি মেরেছেন মিরাজ। ৫৮ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। অন্যপ্রান্তে পরিস্থিতি বুঝে দায়িত্বশীল ব্যাটিং করেন শান্ত। দু’জনে মিলে ১২৯ বলে গড়েন ৯৭ রানের জুটি। ৭৩ বলে ৫ বাউন্ডারিতে ৫৭ রান করা মিরাজকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন নাভিন উল হক।এরপর ক্রিজে এসে ইনিংস বড় করতে পারেননি অধিনায়ক সাকিব আল হাসান। দারুণ এক শট খেলেও সাকিব ধরা পড়েন বাউন্ডারি লাইনে। ফেরার আগে অধিনায়কের ব্যাট থেকে আসে ১৪ রান। তবে অপর প্রান্তে থাকা শান্ত ৮০ বলে ওয়ানডে ক্যারিয়ারের ৬ষ্ঠ ফিফটি স্পর্শ করেন। পরের ওভারে নাভিনকে ব্যাক টু ব্যাক বাউন্ডারি হাঁকিয়ে ৯২ বল আগেই নিশ্চিত করেন বাংলাদেশের ৬ উইকেটের জয়। শান্ত অপরাজিত থাকেন ৫৯ রানে, আর মুশফিক ২ রানে।এর আগে, টসে হেরে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের ব্যাটে ভালো সূচনা করে আফগানরা। ৯ম ওভারের দ্বিতীয় বলে ইব্রাহিমকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশ দলকে প্রথম সাফল্য এনে দেন সাকিব আল হাসান। এরপর বাংলাদেশের পোস্টার বয়ের হাত ধরে দ্বিতীয় সাফল্য পায় টাইগাররা। রহমত শাহকে প্যাভিলিয়নে পাঠান এ টাইগার অধিনায়ক।সাকিবের করা অফ স্টাম্পের বাইরের ফ্লাইটেড ডেলিভারিতে সুইপ করতে গিয়েছিলেন জাদরান। তবে ব্যাটে-বলে না হলে বল চলে যায় স্কয়ার লেগে তানজিদ হাসান তামিমের হাতে। ফলে এবারের বিশ্বকাপে প্রথম উইকেটের স্বাদ পায় টাইগাররা।দ্বিতীয় উইকেটে গুরবাজের সঙ্গে ৩৬ রানের জুটি গড়েন রহমত শাহ। ধীরে ধীরে ভয়ংকর হয়ে উঠছিল এই জুটি। তবে জুটিটা বড় হতে দেননি টাইগার দলপতি। ১৬তম ওভারে আবারও বল হাতে আসেন বাংলাদেশের পোস্টার বয়। সাকিবের করা ওই ওভারের প্রথম বলে টপ এজড হয়ে সিলি মিড অফে থাকা লিটন দাসের হাতে ধরা পড়েন রহমত। আর তাতেই ৮৩ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে আফগানদের। আউট হওয়ার আগে ২৫ বলে একটি চারে ১৮ রান করেন তিনি।দুই উইকেট হারানোর পর আফগানদের হাল ধরেন হাসমতউল্লাহ শহীদি ও রহমানউল্লাহ গুরবাজ। শহীদিকে বেশিক্ষণ টিকতে দেননি মেহেদী হাসান মিরাজ। এই অফ স্পিনারের করা টসড আপ ডেলিভারিতে বড় শট খেলতে গিয়ে তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন শহীদি। পরের ওভারে ৪৭ রান করা গুরবাজকে আউট করে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দেন মোস্তাফিজুর রহমান। সাকিব নিজের দ্বিতীয় স্পেলে বল করতে এসেই ৫ রান করা নাজিবউল্লাহ জাদরানকে বোল্ড করে সাজঘরে ফেরান।পরের ওভারে মোহাম্মদ নবিকে বোল্ড করেছেন তাসকিন আহমেদ। তাসকিনের স্টাম্প বরাবর বল অফ সাইডে খেলতে চেয়েছিলেন নবি। তবে ব্যাটের কানায় লেগে বল আঘাত হানে লেগ স্টাম্পে। ১২ বলে ৬ রান করে ফেরেন এই অলরাউন্ডার। এরপর আফগানস্তানের লোয়ার অর্ডার গুঁড়িয়ে দিতে বড় অবদান রাখেন মিরাজ ও শরিফুল ইসলাম।৯ রান করা রশিদ খানকে বোল্ড করেন মিরাজ। এরপর মুজিব উর রহমানকেও বোল্ড করেন তিনি। মাঝে আজমতউল্লাহ ওমরজাইকে ২২ রানে ফেরান শরিফুল। শেষ ব্যাটার নাভিন উল হককে শূন্য রানে আউট করে আফগানিস্তানকে গুটিয়ে দেন বাঁহাতি পেসার শরিফুল।বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। দু’টি উইকেট নেন শরিফুল ইসলাম। একটি করে উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad