

এবার আইপিএলের নতুন দুই নাম হচ্ছে গুজরাট টাইটেন্স ও লক্ষ্ণৌ সুপার জায়েন্টস।
মুম্বাই এর ওয়াংখেড়ে মাঠে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে দুটি দল । দুই দলেরই আইপিএলে অভিষেক ম্যাচ আজ । এই ম্যাচ দিয়ে আজ আইপিএলে মিশন শুরু হবে তাদের ।
দুই দলেই রয়েছে তারকা ক্রিকেটার। গুজরাট টাইটেন্স এর দলে রয়েছে- ডেভিড মিলার , ম্যাথিউ ওয়েড ও সুবনাম গিলের মত ব্যাটসম্যান ।অধিনায়ক হিসেবে রয়েছেন হার্দিক পান্ডেয়া । এছাড়া বলিংয়ে নেতৃত্বে থাকছেন রাশিদ খান, মোহাম্মাদ সামি ও লকি ফারগারসন।
অপর দিকে লক্ষ্ণৌতে ব্যাটিংয়ে দায়িত্বে দেখা যাবে এভিন লুইস, ডি-কক ও মারকস স্টয়নিসকে । তাদের অধিনায়ক হিসেবে থাকবেন কে এল রাহুল। বলিংয়ের দায়িত্বে দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার , এন্ড্রিউ টাই ও আঙ্কিত রাজপুতকে ।


