খেলাধুলা


রাজনীতিতে নিজেকে ক্লাস ওয়ানের ছাত্র মনে করেন নেতা সাকিব


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৯ নভেম্বর ২০২৩, ১১:৪২ অপরাহ্ন, বুধবার

রাজনীতিতে নিজেকে ক্লাস ওয়ানের ছাত্র মনে করেন নেতা সাকিব
রাজনীতিতে নিজেকে ক্লাস ওয়ানের ছাত্র বলে মন্তব্য করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী হয়ে বুধবার (২৯ নভেম্বর) এলাকায় যান নেতা সাকিব। এলাকায় গিয়ে মাগুরার জামরুল তলায় অবস্থিত আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশে দেয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সাকিব আল হাসান বলেন, অনেকবার মাগুরা এসেছি, সংবর্ধনা নিয়েছি। কিন্তু এবারের সফর অন্য রকম। মানুষের কাছে নিজেকে বিলিয়ে দেওয়ার সফর। মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আমাদের অভিভাবক। তারা আমাকে শেখাবেন। আমি হলাম এখানে ক্লাস ওয়ানের একজন ছাত্র। তারা এখানে পিএইচডি করে ফেলেছেন। তাদের নির্দেশনায় এগিয়ে যাবো।

সাকিব আরও বলেন, মাগুরা-১ আসনে সাইফুজ্জামান শিখর ভাই কত ভালো কাজ করেছেন, তা আপনারা জানেন। এখানে আমি নমিনেশন পেলেও এটা তারই আসন। আমরা দুইজন একসঙ্গে কাজ করবো।

জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।