

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়েছে তামিম ইকবালের দল ফরচুন বরিশাল। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছে কীর্তনখোলার পাড়ের দলটি।শুক্রবার (১ মার্চ) ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম টস জিতে ফিল্ডিং বেছে নেন তামিম। আর কুমিল্লাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। তামিমের সিদ্ধান্ত যে ভুল হয়নি, তা পরিষ্কার হয় একটু পরই।ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় কুমিল্লা। কাইল মেয়ার্সের তৃতীয় বলে জীবন পেলেও সেটা কাজে লাগাতে পারেননি সুনীল নারিন। একই ওভারের পঞ্চম বলে ডানহাতি এই মিডিয়াম পেসারের ফুলার লেংথ ডেলিভারিতে ফ্লিক করতে গিয়ে শর্ট ফাইন লেগে থাকা ম্যাকয়ের দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন নারিন। তিনে নেমে ভালো শুরু করেন তাওহিদ হৃদয়। যদিও ইনিংস বড় করতে পারেননি দারুণ ছন্দে থাকা এই ব্যাটার।খানিকটা পরিকল্পনার ফাঁদে ফেলেই হৃদয়ের উইকেট তুলে নেন পেসার ফুলার। লেগ সাইডে বেশি শট খেলা হৃদয়কে প্রথম দুটি বলই করেছেন অফ স্টাম্পের অনেকটা বাইরে ওয়াইড লাইনে। ফুলারের দ্বিতীয় বলটি ওয়াইড হয়েছিল। তৃতীয় ডেলিভারিও ছিল একই লাইনে। ওয়াইডে লাইনের বলে খেলতে গিয়ে থার্ডম্যানে থাকা মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দেন হৃদয়। দারুণ ছন্দে থাকা এই ব্যাটার আউট হন ১৫ বলে ১৫ রান।এমন সময় দলকে টেনে নেয়ার দায়িত্ব ছিল লিটনের কাঁধে। তবে সেটা পারেননি কুমিল্লার অধিনায়ক। ফুলারের আগের বলে স্কয়ার লেগে ফ্লিক করে চার মারেন লিটন। পরের বলটা ফুলার করেন শর্ট লেংথে এবং অফ স্টাম্পের অনেকটা বাইরে। এমন ডেলিভারিতে কাট করতে গিয়ে হৃদয়ের মতো একই জায়গায় মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দেন ১৬ রান করা লিটন। তাতে পাওয়ারপ্লেতে ৩ উইকেট হারিয়ে ৪৯ রান তোলে কুমিল্লা।পুরো টুর্নামেন্টে জ্বলে উঠতে না পারা জনসন চার্লসের সুযোগ ছিল কুমিল্লাকে টেনে তোলার। তবে ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটারকে সেটি করতে দেননি ম্যাকয়। বাঁহাতি এই পেসারের স্লটের ডেলিভারিতে মিড অফের উপর দিয়ে খেলতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে তামিমের হাতে ক্যাচ দেন। চার্লসের ব্যাট থেকে এসেছে মাত্র ১৫ রান। ব্যাট হাতে ব্যর্থ হন মঈন আলীও। মেহেদী হাসান মিরাজের দারুণ থ্রোতে রান আউট হয়ে ফেরেন ইংল্যান্ডের এই ব্যাটার।এরপর অঙ্কন ও জাকের মিলে কুমিল্লাকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন। তবে দ্রুত রান তুলতে পারেননি তারা দু’জনে। ধীরগতির ইনিংস খেলে ১৭তম ওভারে আউট হন অঙ্কন। সাউফউদ্দিনের বলে স্কুপ করতে গিয়ে বোল্ড হন ৩৫ বলে ৩৮ রান করা এই ব্যাটার। শেষ পর্যন্ত আন্দ্রে রাসেল ও জাকেরের ব্যাটে ১৫৪ রানের পুঁজি পায় কুমিল্লা। রাসেল ২৭ এবং জাকের ২০ রানে অপরাজিত ছিলেন। বরিশালের হয়ে দুটি উইকেট নেন ফুলার।মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তামিম বাহিনী। পাওয়ারপ্লের ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে বরিশালের স্কোরবোর্ডে যোগ হয় ৫৯ রান।৭.৬ ওভারে কুমিল্লাকে প্রথম উইকেট এনে দেন মঈন আলী। শিকার করেন তামিমকে। ৩টি চার ও ৩টি ছক্কার ইনিংসে ২৬ বলে ৩৯ রান করেন বরিশাল অধিনায়ক। এরপর ৯ ওভার ৩ বলে মিরাজকে ফেরান মঈন। ২৬ বলে ২৯ রান করেন এই ওপেনার। কিন্তু তাতেও শঙ্কা জাগাতে পারেনি বরিশালকে। দলটির যে লম্বা ব্যাটিং লাইন আপ, আর লক্ষ্যে পৌঁছাতে পথ তখন অল্প। সেটি আরও কাছাকাছি নিয়ে আসেন পুরো আসরজুড়ে বরিশালের বড় ভরসা হওয়া মায়ার্স। ম্যাচের শেষ দিকে এসে একই ওভারে মায়ার্স ও মুশফিকুর রহিমকে ফেরান মোস্তাফিজ। এরপর ক্রিজে আসা মাহমুউল্লাহ রিয়াদ ও দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। তাতে বিপিএলের ফাইনালে প্রথমবারের মতো হার দেখলো কুমিল্লা।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।