

সর্বশেষ এশিয়া কাপের ভেন্যু নিয়ে নানা নাটিকীয়তার ঘটনা ঘটেছে। আয়োজক হিসেবে পাকিস্তান থাকায় দেশটি সফরে যেতে আপত্তি জানায় ভারত। যার জেরেই বাধ্য হয়ে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করা হয়। পাকিস্তানের পাশাপাশি বিকল্প ভেন্যু হিসেবে কিছু ম্যাচ শ্রীলঙ্কার মাটিতে হয়েছে। ভবিষ্যতে এমন ধরনের জটিলতায় আর পড়তে চাননা এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ভারত-পাকিস্তানের বৈরিতার জেরে আগামীতে দুই দেশ ছাড়া অন্য দেশের ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত হতে যাচ্ছে। ভারতীয় ক্রিকেট খেলা বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, আগামী মাসে চার - আট বছরের জন্য এশিয়া কাপের মিডিয়া স্বত্ব নিয়ে বিড করার পরিকল্পনা করতে চলেছে এসিসি। এখানেই আয়োজক নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানা গেছে। ভারত-পাকিস্তানের এমন বৈরিতায় দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে দুই দলের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ। আইসিসির ইভেন্ট বা এশিয়া কাপ ছাড়া দুই দলের মুখোমুখি লড়াই দেখা যায় না বললেই চলে। এ ছাড়া ভারতের আপত্তির কারণে পাকিস্তানও এককভাবে কোনো টুর্নামেন্টের আয়োজন করতে পারছে না। ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টটিতে অংশ নিবে ভারত, এমন আশ্বাস দেওয়ায় গত বছর ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে গিয়েছিল পাকিস্তান ক্রিকেট দল। অবশ্য এর মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে জটিলতা শুরু হয়ে গেছে।এদিকে, এশিয়া কাপ আয়োজন করা নিয়ে আর জটিলতায় পড়তে চায় না এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যে কারণে ভারত-পাকিস্তানকে রাখা হচ্ছে না স্বাগতিকদের তালিকায় এমন তথ্যই জানা গেছে।এক্ষেত্রে বাংলাদেশ, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাতসহ অন্যদের সম্ভাবনা বাড়ছে। যদি বিডে অংশ নেয় তাহলে এশিয়া কাপের আগামী টুর্নামেন্টগুলোর একক আয়োজক হতে পারে বাংলাদেশ ।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।