খেলাধুলা


৬ মাস পর মাঠে ফিরে ‘গোল্ডেন ডাক’ সাকিবের


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৯ মে ২০২৫, ১২:১৪ অপরাহ্ন, সোমবার

৬ মাস পর মাঠে ফিরে ‘গোল্ডেন ডাক’ সাকিবের
প্রায় ছয় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ হলেন সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নেমেই ‘গোল্ডেন ডাক’-এর স্বাদ নিয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। ইনিংসের ১১তম ওভারে আহমেদ দানিয়েলের স্লোয়ার ডেলিভারিতে ব্যাট না ছুঁইয়েই মিডল স্টাম্প হারিয়ে সাজঘরে ফেরেন তিনি।
শুধু ব্যাটিং নয়, বল হাতেও সাকিব ছিলেন হতাশাজনক। ২ ওভার বোলিং করে ১৮ রান খরচ করলেও পাননি একটিও উইকেট। তার দ্বিতীয় ওভারে টানা দুটি ছক্কায় মারেন দানিয়েল। তবুও সাকিবের দল লাহোর কালান্দার্স জয় তুলে নেয় ২৬ রানে, প্রতিপক্ষ ছিল পেশাওয়ার জালমি।
রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে ম্যাচটি হয় ১৩ ওভারের। টস জিতে ব্যাটিং করে লাহোর ৮ উইকেটে তোলে ১৪৯ রান, জবাবে পেশাওয়ার থেমে যায় ১২৩ রানে।
সাকিব সবশেষ খেলেছিলেন ২০২3 সালের নভেম্বরে, টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে। তার আগের স্বীকৃত ম্যাচটি ছিল ভারতের বিপক্ষে টেস্ট, সেপ্টেম্বরের শেষে। এরপর নিষেধাজ্ঞা এবং বোলিং অ্যাকশন সমস্যার কারণে ছিলেন মাঠের বাইরে। অ্যাকশন শুধরে ফের পিএসএলে ফিরেছেন তিনি।
৮ বছর পর আবার পিএসএলে খেলা সাকিব এর আগে ২০১৬ সালে করাচি কিংস ও ২০১৭ সালে পেশাওয়ার জালমির হয়ে খেলেছিলেন, তবে দুই মৌসুমেই তার পারফরম্যান্স ছিল গড়পড়তা।

জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।