হেড অফ ডিজিটাল মিডিয়া


বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিস্ময়করভাবে বাদ পড়েছেন অধিনায়ক বাবর আজম, উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান ও পেসার শাহিন শাহ আফ্রিদি।ঘোষিত দলে নতুন অধিনায়ক করা হয়েছে সালমান আঘাকে। তার সহকারী হিসেবে থাকবেন শাদাব খান। উল্লেখযোগ্যভাবে দলে জায়গা হয়নি নিউজিল্যান্ড সিরিজে ভালো করা বাঁ-হাতি পেসার আকিফ জাভেদেরও।সিরিজটি আগামী ২৭ মে শুরু হবে এবং বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ মে ও ১ জুন। প্রথমে সিরিজটি পাঁচ ম্যাচের ছিল, তবে পিএসএলের সময়সূচি পরিবর্তনের কারণে তা কমিয়ে আনা হয়েছে তিন ম্যাচে। সবগুলো ম্যাচ হবে লাহোরে, কারণ রাওয়ালপিন্ডি থেকে ভেন্যু সরিয়ে নেওয়া হয়েছে।বাংলাদেশের সফর নিয়েও কিছুটা অনিশ্চয়তা থাকলেও, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে দুবাইয়ে এক বৈঠকের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সফরের বিষয়ে সম্মতি দিয়েছে।পাকিস্তান স্কোয়াড: সালমান আঘা (অধিনায়ক), শাদাব খান (সহঅধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদীল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), ওয়াসিম জুনিয়র, ইরখান খান, নাসিম শাহ, শাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক), সাঈম আইয়ূব।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।