

যোগ্যতার সম্মান শেষমেশ ঠিকই মিলেছে লিওনেল মেসির। দেশের হয়ে কোপা আমেরিকা ও বিশ্বকাপ জয়ের পর যে ভালোবাসা আর্জেন্টাইন জনগণ তাকে ফিরিয়ে দিয়েছে, এবার তা আরও একধাপ এগিয়ে গেল। ৩৮তম জন্মদিনে নিজের প্রিয় ক্লাব নিউয়েল ওল্ড বয়েজ মেসির নামে স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ করে দিল এক অনন্য উপহার! জন্মদিনে মেসিকে 'নিউয়েল'স গিফট'গত ২৪ জুন, মেসির জন্মদিনে নিউয়েল ওল্ড বয়েজ ক্লাব এক ঘোষণায় জানায়, তাদের ঘরের মাঠ এস্তাদিও মার্সেলো আলবার্তো বিয়েসলা স্টেডিয়াম–এর একটি স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে "লিওনেল মেসি স্ট্যান্ড" হিসেবে।উল্লেখ্য, এই স্ট্যান্ডটি গোলপোস্টের পেছনে অবস্থিত এবং দুটি রঙে বিভক্ত—কালো ও লাল, যা ক্লাবের ঐতিহ্যবাহী জার্সির প্রতীক। বিশাল অক্ষরে লেখা হয়েছে “TEN” এবং “LIONEL MESSI”। মাঠে এখন থেকে যারা প্রবেশ করবেন, সেই স্ট্যান্ড থেকে যেন বাজবে অতীতের সোনালী স্মৃতির ধ্বনি।যেখান থেকে শুরু, সেখানেই ভালোবাসার সিলমোহরঅনেকেই জানেন না, বার্সেলোনায় যাওয়ার আগে মেসির ফুটবল হাতেখড়ি হয়েছিল নিউয়েল ওল্ড বয়েজে। মাত্র ৭ বছর বয়সে ক্লাবের "মেশিন অব এইটি সেভেন" দলের সদস্য ছিলেন তিনি। ওই দলের হয়েই মাত্র ৬ বছরে করেছিলেন ৫০০ এর বেশি গোল!তবে পরবর্তীতে শারীরিক জটিলতায় চিকিৎসা ব্যয় বহন করতে না পারা ক্লাব ও পরিবারের জন্য কঠিন হয়ে পড়ে। তখনই মেসির পাশে দাঁড়ায় এফসি বার্সেলোনা, যাদের হাত ধরেই শুরু হয় ইতিহাস গড়ার যাত্রা।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।