

মাত্র দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেই গড়লেন ৫ উইকেটের রেকর্ড—তার অসাধারণ বোলিংয়ে রুদ্ধশ্বাস এক জয় পেলো বাংলাদেশ। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে তার হাতে। বলছি বরিশালের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা বাহাতি স্পিনার তানভীর ইসলাম–এর কথা। চলতি সিরিজেই ওয়ানডেতে অভিষেক হয়েছে তানভীর ইসলামের। প্রথম ম্যাচে উইকেট না পেলেও বল ঘুরছিল চোখে পড়ার মতো। আর দ্বিতীয় ম্যাচে পুরোপুরি জ্বলে উঠলেন। মাত্র ৩৯ রানে ৫ উইকেট, শ্রীলংকার ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন একাই।দুর্দান্ত শুরু, কিন্তু শেষ করতে দিলেন না তানভীরপ্রায় আড়াইশো রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করেছিল শ্রীলংকা। কিন্তু তানভীর ইসলামের বুদ্ধিদীপ্ত স্পিনে ভেঙে পড়ে তাদের ইনিংস। টেপ টেনিস দিয়ে যাত্রা শুরুবরিশালের উজিরপুর উপজেলার এক অজপাড়াগাঁয়ে টেপ টেনিস দিয়ে ক্রিকেট খেলা শুরু করেন তানভীর। সেখানেই প্রথমবার দেখা মেলে তার বাঁ-হাতি স্পিনের যাদু। টেনিস বলেই স্পিন করিয়ে সবাইকে চমকে দিতেন তিনি। ঘরোয়া পারফর্মার, জাতীয় দলে আসতে লেগে গেছে সময়ডিপিএল, বিসিএল, বিপিএলে একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স, তবুও জাতীয় দলে ডাক মিলছিল না। কারণ? বাংলাদেশ দলে বাঁ-হাতি স্পিনারের অভাব নেই—সাকিব, তাইজুল, নাসুম, মেহেদি মিরাজরা আগে থেকেই জায়গা ধরে রেখেছেন। বিপিএলে চমক দেখিয়েই নজরে আসেন২০২৩ সালের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিলেন তানভীর। ১৭ উইকেট নিয়ে দলের অন্যতম সেরা বোলার হন তিনি। সেই টুর্নামেন্টেই পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান প্রশংসা করেছিলেন তানভীরের দক্ষতার।সংগ্রামী এক জীবনের গল্পতানভীরের বাবা চাইতেন ছেলে মানুষ হোক পড়ালেখা করে। কিন্তু তানভীরের স্বপ্ন ছিল ক্রিকেট। বাবাকে বোঝাতে না পেরে শেষমেশ এগিয়ে আসেন তার নানা। তিনিই বাবাকে রাজি করান ছেলেকে ক্রিকেটে সুযোগ দিতে।ভিন্নধর্মী স্পিনতানভীরের স্পিনের আলাদা বৈশিষ্ট্য হলো তার গতি ও টার্ন। অন্য বাঁ-হাতি স্পিনারদের চেয়ে তুলনামূলক দ্রুত গতির বল করেন তিনি, যার ফলে উইকেট নেয়ার সম্ভাবনা থাকে বেশি। এই দিকেই এখন ভরসা করছে বাংলাদেশ দল। সিরিজ জয়ের পথে বাংলাদেশতানভীর ইসলামের দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশ এখন সিরিজ জয়ের দোরগোড়ায়। ক্রিকেটবিশ্বে এখন আলোচনায় বরিশালের সেই অজপাড়াগাঁ থেকে উঠে আসা বিস্ময় প্রতিভা। তানভীর ইসলাম – একটি নতুন আশার নাম, নতুন বিশ্বাসের প্রতীক। বাংলাদেশের স্পিন আক্রমণে যুক্ত হলো এক নতুন ধ্বজাধারী।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।