

একটি দুর্ঘটনা বদলে দিল সম্ভাবনাময় এক জীবনের গল্প। লিভারপুল ও পর্তুগালের জাতীয় দলের তারকা ফুটবলার ডিওগো জোতা স্পেনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বয়স হয়েছিল মাত্র ২৮ বছর। সঙ্গে ছিলেন তার ছোট ভাই আন্দ্রে সিলভা, তিনিও এই দুর্ঘটনায় নিহত হন। জোতার অকাল মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবল বিশ্ব। কিন্তু একটাই প্রশ্ন বারবার ঘুরে আসছে—স্পেনে কী করছিলেন জোতা?জানা গেছে, সম্প্রতি একটি ছোটখাটো অস্ত্রোপচার হয়েছিল জোতার। ফুসফুসে অপারেশনের কারণে চিকিৎসকরা তাকে বিমান ভ্রমণ থেকে বিরত থাকতে বলেন। তাই বাধ্য হয়ে গাড়ি চালিয়েই ইংল্যান্ড থেকে নিজ শহর পর্তুগালের পোর্তো গিয়েছিলেন তিনি। একইভাবে ইংল্যান্ডে ফিরছিলেন গাড়ি চালিয়েই। তাঁর গন্তব্য ছিল সান্তান্দার, সেখান থেকে ফেরিতে করে ব্রিটিশ আইলসে যাবার পরিকল্পনা ছিল।সোমবার লিভারপুলের প্রাক-মৌসুম অনুশীলনে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু তার আগেই ভাগ্য ডেকে আনে নির্মম পরিণতি।দুর্ঘটনাটি ঘটে স্পেনের জামোরা প্রদেশের এ-৫২ মহাসড়কে। নিজের চালানো ল্যাম্বরগিনি গাড়ির একটি চাকা হঠাৎ ক্ষতিগ্রস্ত হলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। মুহূর্তেই আগুন ধরে যায় গাড়িতে। ঘটনাস্থলেই নিহত হন ডিওগো জোতা ও তার ভাই। কোনো সুযোগই ছিল না বাঁচার।জোতার মৃত্যুতে কেবল লিভারপুল নয়, গোটা ফুটবল বিশ্ব হারাল এক প্রতিভাবান খেলোয়াড়কে। মাত্র এক মাস আগেই প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিলেন তিনি লিভারপুলের হয়ে। তার পরপরই জুনে জয় করেন নেশনস লিগ শিরোপা। সদ্য বিবাহিত জোতা নতুন জীবনের শুরুতেই চলে গেলেন না ফেরার দেশে।২০ নম্বরের অন্তিম গল্পজোতা লিভারপুলের হয়ে খেলতেন ২০ নম্বর জার্সি পরে। কাকতালীয় হলেও, ক্লাবের ইতিহাসে ২০তম লিগ শিরোপাটি আসে তার হাত ধরেই। লিভারপুল তাকে স্মরণীয় করে রাখতে চায় ২০ নম্বর জার্সি চিরতরে উঠিয়ে রেখে। শুধু তাই নয়, ২০২৭ সাল পর্যন্ত চুক্তির অধীনে থাকা জোতার পরিবার তার বাকি পারিশ্রমিকও পাবে বলে জানিয়েছে ক্লাব।জোতার মৃত্যু শুধু একটি ক্যারিয়ারের নয়, একটি সম্ভাবনার, এক স্বপ্নের, এক ভালোবাসার অপূর্ণ সমাপ্তি। তার মৃত্যু আমাদের মনে করিয়ে দেয়, জীবন কতটা অনিশ্চিত।স্মৃতিতে রয়ে যাবে জোতা। লিভারপুল ও পর্তুগালের হয়ে তার দাপট, মাঠে তার ছন্দ, আর সেই অকাল বিদায়ের অতৃপ্তি।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।