

বিশ্ব ফুটবলের মর্যাদাপূর্ণ আসর ক্লাব বিশ্বকাপ শেষ হলো নাটকীয় এক ফাইনালের মাধ্যমে। চেলসি তাদের দুর্দান্ত পারফরম্যান্সে ৩-০ গোলে উড়িয়ে দিলো ফেভারিট প্যারিস সেন্ট জার্মেইনকে (পিএসজি)। কিন্তু শিরোপা জয়ের আনন্দের পাশাপাশি ম্যাচ শেষের দৃশ্য ফুটবলপ্রেমীদের হতাশ করেছে—কারণ এক উত্তপ্ত পরিস্থিতি, যা গড়ায় হাতাহাতি পর্যন্ত।ম্যাচের শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। তবে ৩০ মিনিটের মধ্যেই দুই গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন চেলসির উদীয়মান তারকা কোল পালমার। প্রথমার্ধের শেষের আগেই স্কোরলাইন দাঁড়ায় ৩-০। দ্বিতীয়ার্ধে ফিরে পিএসজি চেষ্টা করেও ঘুরে দাঁড়াতে পারেনি।৮৫তম মিনিটে চেলসির ডিফেন্ডার মার্ক কুকুরেলার চুল টেনে ধরার কারণে সরাসরি লাল কার্ড পান পিএসজির পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও নেভেস। এর দুই মিনিট পর রেফারির সঙ্গে উত্তপ্ত বাক্যে জড়িয়ে হলুদ কার্ড দেখেন উইঙ্গার উসমান দেম্বেলে।ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের একপর্যায়ে গড়ায় হাতাহাতি। দেখা যায় পিএসজির গোলকিপার জিয়ানলুইজি দোনারুম্মা, চেলসির গোলদাতা ব্রাজিলিয়ান জোয়াও পেদ্রোকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এই ঘটনার পরপরই দুই পক্ষের খেলোয়াড়দের মাঝে শুরু হয় হট্টগোল।পিএসজির ব্রাজিলিয়ান অধিনায়ক মার্কুইনহোস এমন উত্তপ্ত পরিস্থিতিতেও ছিলেন শান্ত ও সংযত। অপরদিকে চেলসির মিডফিল্ডার ময়সেস কাইসেদো সামনে এগিয়ে গেলেও আর্জেন্টাইন সহ-অধিনায়ক এঞ্জো ফার্নান্দেজ তাকে শান্ত করেন।দ্বিতীয় শিরোপা চেলসিরএমন নাটকীয় ম্যাচ শেষে দ্বিতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে চেলসি। অন্যদিকে পিএসজির জন্য এটি রয়ে গেল এক হতাশার ফাইনাল, যেখানে হার নয়—তাদের আচরণ নিয়েই প্রশ্ন উঠেছে বেশি।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।