

লর্ডস টেস্টে রোমাঞ্চকর জয় পেলেও স্বস্তিতে থাকতে পারছে না ইংল্যান্ড দল। ভারতের বিপক্ষে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ২২ রানে জয় পাওয়ার পরই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে কঠোর শাস্তির মুখে পড়েছে স্বাগতিকরা।আইসিসির নিয়ম অনুযায়ী ধীরগতির ওভার রেটের কারণে ইংল্যান্ডের দুটি পয়েন্ট কাটা হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল থেকে। শুধু পয়েন্টই নয়, দলটির অধিনায়ক বেন স্টোকসসহ সব খেলোয়াড়কে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানাও করা হয়েছে। মঙ্গলবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানায়।বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশনের ১৬.১১.২ ধারায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি ওভার শেষ না করলে প্রতি ওভারের জন্য একটি করে পয়েন্ট কাটা হবে এবং ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা আরোপ করা হবে। লর্ডস টেস্টে এই নিয়ম ভাঙার দায়ে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন শাস্তির সিদ্ধান্ত দেন। বেন স্টোকস দোষ স্বীকার করায় বাড়তি শুনানির প্রয়োজন হয়নি।এই পয়েন্ট কাটা ও জরিমানার প্রভাব পড়েছে চলমান ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে। তিনটি ম্যাচ খেলে ইংল্যান্ডের পয়েন্ট এখন ২২, সাফল্যের হার ৬১.১১ শতাংশ—যা তাদের তৃতীয় স্থানে রেখেছে। শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া, তিন ম্যাচে পূর্ণ ৩৬ পয়েন্ট ও শতভাগ জয়ে। দ্বিতীয় স্থানে আছে শ্রীলঙ্কা, যাদের সাফল্যের হার ৬৬.৬৭ শতাংশ। সম্প্রতি বাংলাদেশকে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হারিয়েছে লঙ্কানরা।ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড বর্তমানে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। সিরিজের চতুর্থ টেস্ট শুরু হবে ২৩ জুলাই, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে। পঞ্চম ও শেষ ম্যাচটি শুরু হবে ৩১ জুলাই, লন্ডনের দ্য ওভালে।এদিকে, লর্ডস টেস্টের পর আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের তরুণ স্পিনার শোয়েব বশির। তাঁর বদলে শেষ দুই টেস্টের দলে ডাক পেয়েছেন লিয়াম ডসন।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।