হেড অফ ডিজিটাল মিডিয়া


"ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট" — নেইমার আবারও প্রমাণ করলেন এই কথার সত্যতা।দীর্ঘ ইঞ্জুরির পর প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরেই বাজিমাত করলেন নেইমার। সান্তোসের হয়ে মাঠে নামলেন ব্রাজিলিয়ান সেরিএ’র হেভিওয়েট ফ্লামেংগোর বিপক্ষে, ম্যাচের একমাত্র গোল করে এনে দিলেন ৩ পয়েন্ট। ৮৪ মিনিটে তার গোলেই ১-০ ব্যবধানে জয় পায় সান্তোস।পুরো ম্যাচে আধিপত্য ছিল ফ্লামেংগোর। প্রথমার্ধে ৭৩% ও দ্বিতীয়ার্ধে ৭৫% বল দখল করে খেলেও গোলের দেখা পায়নি তারা। সান্তোস গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাও ঠেকিয়ে দেন ৫টি নিশ্চিত শট। অন্যদিকে, নেইমার একের পর এক আক্রমণ তৈরি করে বুঝিয়ে দেন তিনি এখনো বিশ্বমানের।শেষদিকে পোস্টের দিক থেকে আসা একটি বল নিয়ন্ত্রণে নিয়ে ডিফেন্ডারদের কাটিয়ে দারুণ এক গোল করেন নেইমার। তার এই একমাত্র গোলেই জয় নিশ্চিত হয় সান্তোসের। নেইমারের মাঠে ফেরা শুধু রোমাঞ্চ নয়, সান্তোসের ভরসাও।ম্যাচের ৮৪ মিনিটে পোস্টের বা দিক হতে আসে বল, সেখানে একজনকে বোকা বানিয়ে চলে যাচ্ছিলেন তিনি, এরপর সামনে আসেন আরেকজন। তখন তাকেও কাটিয়ে ফেলেন নেইমার। তার জোরালো শট কিপারের হাতে লাগলেও আটকে থাকেনি, বল জড়িয়ে যায় জালে। এই গোল গড়ে দেয় পার্থক্য, ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সান্তোস। তাতে দারুণ গোল করে নেইমার এদিন বনে যান হিরো! দুর্ভাগা ইনজুরি পেছনে ফেলে, এবার কি তবে আবার উড়বেন নেইমার? সময়ই দেবে উত্তর, তবে শুরুটা ছিল এক কথায় রাজকীয়! এবার লক্ষ্য থাকবে ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করা।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।