খেলাধুলা
স্বর্নের জার্সি পড়ে খেলবে ক্রিজ গেইল, ডিজে ব্রাভোরা।
WCL 2025 (World Championship of Legends) লীগে বিশ্বের সবচেয়ে দামি জার্সি পরে খেলবেন ক্রিস্টোফার হেনরি গেইল, ডিজে ব্রাভোরা।
যা কিনা ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দামি জার্সি।
কি আছে এই জার্সিতে? কেন এই জার্সির মূল্য এত বেশি? চলুন জানি সেটাই।
অবসরপ্রাপ্ত লিজেন্ড ক্রিকেটারদের কত নাম ডাক শুনেছি আমরা। অনেকের খেলা দেখার সুযোগ হয়েছে, আবার অনেকের নামটাই যেন আক্ষেপের। কেননা, অনেকের খেলা দেখার সুযোগ আমাদের হয়নি।
তবে লিজেন্ড লীগ যেন সে সুযোগের পুনরাবৃত্তি করে দেয়। শৈশবের হিরোরা আবার মাঠ মাতায়। এবারে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ড লীগে অংশ নেবে ছয়টি দল।
এখানে কেবল তারাই অংশ নিতে পারে, যারা চ্যাম্পিয়ন হয়েছিলো। ২০২৫-এ অংশ নেবে মোট ৬টি দল।
দলগুলো যথাক্রমে:
ভারত চ্যাম্পিয়নস- পাকিস্তান চ্যাম্পিয়নস
- ইংল্যান্ড চ্যাম্পিয়নস
- অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস
- দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস
- ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস
একটা সময় যে দলটা বোর্ড থেকে কোনো সহায়তা না পেয়ে নিজস্ব অর্থায়নে বিশ্ব মঞ্চে খেলেছে এবং দলকে চ্যাম্পিয়ন করেছে—সেই ওয়েস্ট ইন্ডিজ দলের জার্সি হবে ইতিহাসেরই সবচেয়ে দামি জার্সি।
ক্যারিবিয়ানরা বরাবরই খুব সৌখিন, সোনা ব্যবহার, অলংকার ব্যবহার—এগুলো যেন গেইল, ব্রাভোদের নিত্যদিনের কাজ। শখের ছাপ একে দিতে জার্সিতেও এবার ব্যবহার করা হচ্ছে স্বর্ণ।
এই জার্সিতে ব্যবহার করা হয়েছে প্রায় ৩০ গ্রাম ১৮ ক্যারেটের স্বর্ণ। দাম বাংলা টাকায় প্রায় ৩ লাখ ৫০ হাজারেরও বেশি।
এই জার্সিটিতে ৩০ গ্রাম ১৮K স্বর্ণ রয়েছে, ডিজাইন করা হয়েছে দুবাই-ভিত্তিক ‘Lorenze’ ব্র্যান্ড এবং Channel2 Group-এর সহযোগিতায়।
এটি বিশেষ সংস্করণে পাওয়া যাবে: ১০ গ্রাম, ২০ গ্রাম ও ৩০ গ্রাম স্বর্ণের তিনটি ভ্যারিয়েন্টে।
জার্সিটি WCL 2025-এ ব্যবহার করবে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস দলে থাকা কিংবদন্তি ক্রিকেটাররা, যেমন ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, কিয়রন পোলার্ড।
বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার বেশি মূল্যটি সম্পূর্ণ বিশ্বাসযোগ্য, কারণ ৩০ গ্রাম ১৮K স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় এই সীমায় থাকে।
যেন শখের তোলা আশি টাকা, আর ক্যারিবিয়ানদের শখ হলে তো কথাই নেই!
দল চ্যাম্পিয়ন হোক বা না হোক, যেন প্রতিটি মুহূর্ত উপভোগ করা, নিজের মতো চলাই পোলার্ড-ব্রাভোদের কাজ।
সম্পর্কিত
জনপ্রিয়
খেলাধুলা থেকে আরও পড়ুন
জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের
জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ
ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?
বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?
ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

.jpg)







