

কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। রংপুর শেষটা রাঙাতে পারলেন না নিজেদের রঙে। শেষ টা ভালো হলো না। গেলো বারের গ্লোবাল সুপারলীগ চ্যাম্পিয়ন রাইডার্সদের সামনে সুযোগ ছিলো পরপর দুইবার শিরোপা ঘরে তোলার। আসরে এখন পর্যন্ত অপরাজিত এই দলটার শেষমেস হারতে হলো ফাইনালে এসে। যেনো ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। আসরের সবচেয়ে কঠিন ম্যাচটিই গায়না অ্যামাজন ওয়ারিয়র্সদের বিপক্ষে খেলতে হয়েছে সৌম্য সাইফ হাসানদের। শুরুতে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ান এই ফ্র্যাঞ্চাইজিটির দুই ওপেনার জনশন চার্লস ও ইভেন লুইস খুব একটা ভালো শুরু এনে দিতে পারেনি। ৯ বলে ৫ রানের এক ইনিংস খেলে সাইফ হাসানের কাছে ক্যাচ তুলে দিয়ে খালেদ আহমেদ এর শিকার হয়ে ফিরে যান ক্যারিবিয়ান এই ব্যাটার। আর তারপরেই যেনো পিচে এসে ঝড় তুলেন আফগানি তারকা ব্যাটার রহমানউল্লাহ্ গুরবাজ। জনশন চার্লসকে সাথে নিয়ে যেনো একটার পরে একটা চার - ছক্কার বন্যা বইয়ে দেন এই দুই টি২০ মোড়ল। ৩৮ বলে ৪ ছক্কা ও ৬ টি চারের সাহায্যে ১৭৩ এর বেশি স্ট্রাইকরেটে ৬৬ রান তুলেন আফগানি এই উইকেটকিপার ব্যাটার। তারপরই ক্রিজে আসে সিমরন হিটমায়ার। ইফতেখার আহমেদের বলে বিট হয়ে বল যায় সোহানের গ্লাভসে। প্রথমে স্ট্যাম্প না ভাঙলেও যখনি হেটমায়ার ক্রিজ থেকে ভারসাম্য ঠিক করতে পা তুলেন, তখনি স্ট্যাম্পিং করে বসেন ক্যাপটেন নুুরুল হাসান সোহান। এধরনের বুদ্ধিদীপ্ত উইকেট কিপিং যে বিশ্বমানের যেকোনো উইকেট কিপারের সাথে তূলনা করার মতো তা তো আর বলার অপেক্ষা রাখে না। ৪৮ বলে ৬৭ রানের এক ইনিংস খেলে চোট পেয়ে ফিরে যান চার্লস। তবে রাদার্ফোর্ট আর রোমারিও শেইফার্ট করেন আসল কাজটা।মাত্র ৯ বলে ২৮ রানের এক দানবীয় ইনিংস খেলে অপরাজিত থাকেন রোমারিও শেইফার্ট। তার তাতেই আসরের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ক্যারিবিয়ান ফ্রাঞ্চাইজিটি। জবাবে ব্যাট করতে নেমে জেনো ধসে পরে রাইডার্সদের টপ অর্ডার।৫, ১৩, এবং ৫ রান করে যথাক্রমে ফিরে যান ইব্রাহিম জাদরান, সৌম্য সরকার এবং কাইল মায়ার্স। এরপরে সাইফ হাসান এবং ইফতেখার মিলে গড়েন এক সম্মান বাঁচানো জুটি।সাইফ ৪১ এবং ইফতেখার ৪৬ রান করে ফিরে গেলে রাইডার্স শিবিরে তখন কেবল অপেক্ষা ব্যবধান কমিয়ে পরাজয় বরন করে নেয়ার। আহমতউল্লাহ্ ওমরযাই ৩ রান এবং দলপতি নুরুল হাসান সোহান ৫ রানে ফিরে যাওয়ার পরে মাহিদুল ইসলাম অংকনের ১৭ বলে ৩০ রান ছিলো কেবর রাইডার্সদের সম্মান বাঁচানোর লড়াই।শেষ পর্যন্ত ১৯ ওভার ৫ বলেই দশ উইকেট হারিয়ে বসেন সৌম্য সাইফরা। আর ৩২ রানের ব্যবধানে জয় পেয়ে ডিফেন্ডিং চ্যাাম্পিয়নদের হারিয়ে শিরোপা ঘরে তোলেন গায়না অ্যাম্যাজন ওয়ারিয়র্স।তবে গতবারের চ্যাম্পিয়ন আর এবারের রানারআপ রাইডার্সরা যে গ্লোবাল সুপার লীগেও বাংলাদেশের প্রতিনিধিত্ব ঠিকঠাক ভাবেই সম্মানের সাথে করে যাচ্ছেন তা তো বলার অপেক্ষা রাখে না।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।