হেড অফ ডিজিটাল মিডিয়া


চেলসি ও পিএসজির মধ্যকার ক্লাব বিশ্বকাপ ফাইনাল শেষ হলেও তার রেশ কাটেনি এখনো। ম্যাচের ফলাফল ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে একটি দৃশ্য—যেখানে পদক নেওয়ার সময় তারিক দেলালি ইউসুফ জর্জ যেন অগ্রাহ্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে!ভাইরাল সেই মুহূর্তফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো যখন তারিক জর্জকে পদক পরিয়ে দিচ্ছিলেন, তখন পাশেই দাঁড়িয়ে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রথমে জর্জের হাত সামান্য ট্রাম্পের দিকে বাড়াতে দেখা গেলেও, হঠাৎ করেই নিজেকে সরিয়ে নেন এবং কোনও ভ্রুক্ষেপ না করে এগিয়ে যান সামনে। এমনকি চোখেও পড়েনি তার ট্রাম্পের উপস্থিতি।এই দৃশ্য নিয়েই শুরু হয়েছে ব্যাপক আলোচনার ঝড়—কেন এমন করলেন জর্জ? ইচ্ছাকৃত অবহেলা, না কি কাকতালীয় মুহূর্ত?বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে ঘটনা বিশ্লেষণআধুনিক যুগে ইন্টারনেটের কল্যাণে কারও কর্মকাণ্ড লোকচক্ষুর আড়ালে থাকে না। বিশেষ করে যিনি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট, তার প্রতিটি পদক্ষেপ জনগণের নজরে।ডোনাল্ড ট্রাম্পের নানা রাজনৈতিক বক্তব্য, বিতর্কিত সিদ্ধান্ত এবং “নোবেল পাওয়ার” দাবির মতো মন্তব্য বহুবার বিশ্ববাসীর দৃষ্টিকে আকর্ষণ করেছে। তবে তার এসব কর্মকাণ্ড বিশ্বব্যাপী প্রশংসার চেয়ে সমালোচনারই জন্ম দিয়েছে বেশি।অনেকেই মনে করছেন, তারিক জর্জ এই ঘটনার মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। যদিও কিছু আন্তর্জাতিক গণমাধ্যম একে ‘অনিচ্ছাকৃত মুহূর্ত’ বলে ব্যাখ্যা করছে। পদক বিতরণেও ট্রাম্পের বিতর্ক!ঘটনার এখানেই শেষ নয়। চূড়ান্ত বিতরণ পর্বে দেখা যায়, ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো শেষ পদকটি ট্রাম্পের হাতে তুলে দেন, কিন্তু তখন আর কোনও খেলোয়াড় বাকি ছিল না। সেদিকে তাকিয়ে ট্রাম্প যেন কানে কানে কিছু বলছিলেন ইনফান্তিনোকে।পরবর্তী দৃশ্যে দেখা যায়, ট্রাম্প সেই পদকটি নিজের ব্লেজারের ভেতরে ঢুকিয়ে রাখেন। তখন ইউসুফ জর্জ তার দিকে তাকিয়ে কেবল ইশারায় জানান, “থাক, আপনার কাছেই থাক।”মুহূর্তটি আবারও আলোচনার জন্ম দেয়—ট্রাম্প কি ইচ্ছা করেই পদক রেখে দেন? না কি ভুলবশত?
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।