

কাতার বিশ্বকাপে চারটি পেনাল্টি গোলের জন্য কম সমালোচনা সইতে হয়নি লিওনেল মেসিকে। অনেকেই বলেছিলেন, "মেসি পেনাল্টি ছাড়া কিছুই না!" কিন্তু যারা এমন কথা বলেন, তারা কি একবারও আয়নায় নিজেদের মুখ দেখেছেন? না দেখলেও, অন্তত একবার ক্রিস্টিয়ানো রোনালদোর পরিসংখ্যান দেখে আসা উচিত। কারণ, মেসির বিশ্বকাপ থেকে পেনাল্টি বাদ দিলে যেমন ফাইনাল জেতা কঠিন হয়ে যেত, রোনালদোর ক্যারিয়ার থেকেও যদি পেনাল্টি বাদ দেওয়া হয়, তবে তফাৎটা চোখে পড়ার মতো।সাম্প্রতিক এক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বর্তমানে মেসির ক্যারিয়ার গোল সংখ্যা ৮৭৪টি এবং রোনালদোর ৯৩৮টি। তবে পেনাল্টি গোল বাদ দিলে চিত্র একেবারেই বদলে যায়। মেসি ক্যারিয়ারে করেছেন ১১০টি পেনাল্টি গোল, অর্থাৎ বাকি থাকে ৭৬৪ গোল। অন্যদিকে রোনালদো করেছেন ১৭৫টি পেনাল্টি গোল, ফলে পেনাল্টি বাদ দিলে তার গোল দাঁড়ায় ৭৬৩টি—মেসির চেয়ে এক গোল কম!এই তথ্যই বলে দেয়, গোল সংখ্যার ব্যবধান গড়ে দিয়েছে ‘পেনাল্টি’। ওপেন প্লে কিংবা ফ্রি-ফ্লো ফুটবলে মেসিই এগিয়ে। শুধু তাই নয়, পেনাল্টি মিসের দিকেও রোনালদো এগিয়ে। এখন পর্যন্ত রোনালদো মিস করেছেন ৩৩টি, আর মেসি মিস করেছেন ৩১টি পেনাল্টি। ২০২৩ সাল থেকে এ পর্যন্ত রোনালদোর পেনাল্টি গোল ২৯টি, সেখানে মেসির মাত্র ২টি। ভাবা যায় পার্থক্য কত বেশি? সব মিলিয়ে বোঝা যায়, রোনালদোর গোল সংখ্যা যতটা বড় দেখায়, ততটাই বড় ভূমিকা রেখেছে পেনাল্টি। যারা মেসিকে ‘পেনাল্টির খেলোয়াড়’ বলেন, তাদের বোঝা উচিত—আসলে এই পেনাল্টির উপরেই ভর করেই দাঁড়িয়ে আছে রোনালদোর অনেক রেকর্ড।শেষ কথা হলো—পেনাল্টি বাদ দিলে রোনালদো নয়, মেসিই এগিয়ে। আর এই সত্যটা শুনতে যতটা কঠিন হোক, পরিসংখ্যান কিন্তু তার পক্ষে অকাট্য সাক্ষ্য দিচ্ছে।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।