

পাকিস্তানকে বাংলা ওয়াশ করতে মুখিয়ে আছে টিম টাইগার, যেনো পূর্বের কিছু দেনা পাওনা এবার মিটিয়ে নেয়ার পালা। পূর্ব পুরুষ তথা সাকিব তামিমদের পরাজিত করার বদলা যেনো ঠিকঠাক ভাবেই নিচ্ছে লিটন ইমনরা।ঢাকায় এখন জমজমাট ক্রিকেট রাজনীতি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) বার্ষিক সাধারণ সভা (AGM) উপলক্ষে একসঙ্গে উপস্থিত হয়েছেন এশিয়ার ক্রিকেটের বড় বড় কর্তারারা। যদিও ভারত ও শ্রীলঙ্কার প্রতিনিধি দল সরাসরি অংশ নেয়নি, তারা ভার্চুয়াল মাধ্যমে যুক্ত থাকছে। অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে এসেছেন এমন একজন যার কাঁধে তিনটি গুরুত্বপূর্ণ পদ—মহসিন রাজা নাকভি; পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, ক্রিকেট বোর্ডের (PCB) প্রধান এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান।নাকভি ঢাকায় আসার পর থেকেই নানা কর্মব্যস্ততায় ব্যস্ত সময় পার করছেন। দেখা করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে। পাকিস্তান দলের প্রধান কোচ মাইক হেসনের সঙ্গেও করেছেন আলোচনাসভা। রাতের বেলা অংশ নিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আয়োজিত নৈশভোজে, যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ও পাকিস্তান দলের খেলোয়াড়রাও। আজ সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বসে তিনি দেখবেন সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি।এই মুহূর্তে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আজকের ম্যাচে জিততে পারলেই পাকিস্তানকে হোয়াইটওয়াশের স্বাদ দিতে পারবে—যা হবে ইতিহাসে প্রথমবার। শুধুমাত্র সিরিজ জেতা নয়, বরং দীর্ঘদিনের জমে থাকা হতাশা ও ক্ষোভের জবাব দেওয়ার লক্ষ্যে নামছে টাইগাররা।অন্যদিকে, পাকিস্তান চাইছে অন্তত একটি জয় নিয়ে দেশে ফিরতে। নাকভির চোখের সামনেই যদি ৩-০ ব্যবধানে হেরে বসে, তবে সেটা পাকিস্তান দলের জন্য হবে আরও বিব্রতকর। এমনিতেই পারফরম্যান্সে হতাশ সাবেক তারকারা। শোয়েব আখতার বলেন, “এই ক্রিকেটারদের দক্ষতা যথেষ্ট নয়। এ ধরনের উইকেটে এদের খেলার ধরন একদমই মানানসই নয়।”মিরপুরের পিচ নিয়ে আলোচনা থাকলেও বিসিবি সভাপতি বুলবুল মনে করেন, এতে পক্ষপাতের কিছু নেই। তার ভাষায়, "উইকেট তো দুই দলের জন্যই সমান। আমাদের ছেলেরা যেভাবে পরিবেশের সঙ্গে মানিয়ে নিচ্ছে, সেটাই আসল জয়।"প্রচলিত ধারণা অনুযায়ী মিরপুরের উইকেট ব্যাটারদের জন্য কঠিন, কিন্তু বাংলাদেশ দল এখন এই কঠিন উইকেটেও নিয়মিত ভালো খেলছে। শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া সাফল্যের ধারাবাহিকতা এখনো বজায় আছে। টানা চারটি টি-টোয়েন্টি জয়ের পাশাপাশি, একটানা দুটি সিরিজ জয়ই বলছে—দলটি আত্মবিশ্বাসের শিখরে।পাকিস্তানকে এখনো টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করা হয়নি বাংলাদেশের। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই কীর্তি থাকলেও, পাকিস্তানের নাম এখনো যুক্ত হয়নি সে তালিকায়। আজ যদি বাংলাদেশ জয় পায়, তবে তা শুধু আরেকটি জয় নয়—বরং একটি বড় বার্তা।দুই মাস আগেই পাকিস্তানের কাছে যেভাবে পরাজিত হয়েছিল বাংলাদেশ, সেই কষ্ট এখনো দগদগে। আজকের জয় হতে পারে সেই ক্ষতে প্রলেপ দেওয়ার এক সুযোগ। এবার পালা বাংলাদেশের—পুরনো হিসাব মেটানোর।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।