হেড অফ ডিজিটাল মিডিয়া


রিয়াল মাদ্রিদের হয়ে খেলা, ৭ নম্বর জার্সির গায়ে জড়ানো—এ যেন গর্বের এক প্রতীক! তবে এই মুহূর্তে ক্লাবের এক অন্যতম তারকা ভিনিসিয়াস জুনিয়রকে ঘিরে তৈরি হয়েছে নাটকীয় পরিস্থিতি। ২০ মিলিয়ন ইউরো বার্ষিক বেতন পেয়েও সন্তুষ্ট নন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। বরং তার দাবি—ফরাসি তারকা কিলিয়ান এম্বাপ্পের সমান অর্থ, অর্থাৎ বছরে ৩১ মিলিয়ন ইউরো!ক্লাবের সঙ্গে ভিনিসিয়াসের বর্তমান চুক্তি ২০২৭ সাল পর্যন্ত। তবে রিয়াল চাইছে নতুন, দীর্ঘমেয়াদি চুক্তি করে তাকে আরও নির্ভরযোগ্যভাবে দলে ধরে রাখতে। কিন্তু সেই প্রস্তাবে এখনো সাড়া দেননি ভিনি। শোনা যাচ্ছে, সম্প্রতি সৌদি আরবের ক্লাব থেকে পাওয়া বিশাল অঙ্কের প্রস্তাবই তাকে আরও বেশি টাকার প্রতি আগ্রহী করে তুলেছে। সেকারনেই এখন মাদ্রিদের কাছ থেকে চাইছেন মোটা অঙ্ক! রিয়াল মাদ্রিদ তাকে যে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে, সেটিকে ফিরিয়ে দিয়েছেন ভিনিসিয়াস। তার একটাই শর্ত—নতুন চুক্তিতে এম্বাপ্পের সমান বেতন দিতে হবে। আর তা না হলে তিনি চুক্তিতে সই করবেন না। এমন দাবির পর ক্লাবের ভেতর ক্ষোভ জমছে। ক্লাব কর্তৃপক্ষের অবস্থান স্পষ্ট—রিয়ালের বেতন কাঠামো সবার জন্যই নির্দিষ্ট, কেউ একক সিদ্ধান্তে সেটি বদলাতে পারবে না।স্মরণ করিয়ে দিচ্ছে ২০১৮ সালের ঘটনা। সেই বছর রোনালদো মেসির সমান বেতন চেয়েছিলেন, কিন্তু ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ ছিলেন অনড়। রোনালদোকে জানিয়ে দেওয়া হয়, ক্লাব সেই দাবি মানবে না। অবশেষে রোনালদোকে ছাড়তেই হয় ক্লাব। তবে কি ভিনিরও একই দশা হবে?
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।