হেড অফ ডিজিটাল মিডিয়া


দিন আসে, দিন যায়, আর মুস্তাফিজুর রহমান যেন রেকর্ড বই নতুন করে লেখেন! কাটার মাস্টার নামেই যিনি পরিচিত, আজ চাইলে তার নতুন পরিচয় হতে পারে—‘রেকর্ড মাস্টার’। কারণ, টি-টোয়েন্টি ফরম্যাটে মুস্তাফিজ এখন একাই একশো। একদিকে ধারাবাহিক পারফরম্যান্স, অন্যদিকে দারুণ সব রেকর্ডে ছাড়িয়ে যাচ্ছেন বুমরাহ, স্টার্ক, সাউদি, রউফদের মতো বিশ্বসেরা সব পেসারকে।একসময় যারা তার ফর্ম নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তারা এখন মুগ্ধ হয়ে দেখছেন মুস্তাফিজের বোলিং জাদু। তার বোলিং এখন যেন কোনো নিখুঁত শিল্পকর্মের মতো, যেখানে প্রতিটি বলই নতুন চমক। সদ্য প্রকাশিত আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়েও তার উন্নতির প্রমাণ মিলেছে। এক লাফে ১৭ ধাপ এগিয়ে উঠে এসেছেন সেরা দশে। এখন তিনি অবস্থান করছেন ৯ নম্বরে।১,০০০ ডট বলের ক্লাবে মুস্তাফিজশ্রীলঙ্কার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজেই মুস্তাফিজ গড়েছেন আরেকটি অনন্য রেকর্ড। টি-টোয়েন্টি ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে তিনি স্পর্শ করেছেন ১,০০০ ডট বলের মাইলফলক। এটি বলেই দেয়, কতটা নিয়ন্ত্রিত বোলিং করতে পারেন বাংলাদেশের এই পেস সেনসেশন।ডেথ বোলিংয়ে বিশ্বসেরা—পরিসংখ্যানই সাক্ষীসবচেয়ে উল্লেখযোগ্য কীর্তি এসেছে ডেথ বোলিংয়ে। সাম্প্রতিক পাকিস্তান সিরিজেই টিম সাউদিকে ছাড়িয়ে মুস্তাফিজ এখন ডেথ ওভারে সবচেয়ে বেশি উইকেট শিকারি। মুস্তাফিজ: ৬৬ উইকেট (১১১ ইনিংসে) সাউদি: ৬৫ উইকেট (১২৫ ম্যাচে)চাপের সময় প্রতিপক্ষকে চেপে ধরার এমন সামর্থ্যই প্রমাণ করে, মুস্তাফিজ এখন এই ফরম্যাটে ডেথ ওভারে সবার সেরা।সবচেয়ে বেশি ডট বল ডেথ ওভারেউইকেটের পাশাপাশি ডট বল দিয়েও মুস্তাফিজ শীর্ষে। টি-টোয়েন্টি ক্রিকেটের ডেথ ওভারে সবচেয়ে বেশি ডট বল দিয়েছেন তিনি।মুস্তাফিজ: ৩১৭ ডটক্রিস জর্ডান: ২৪১ ডটটিম সাউদি: ২৪০ ডট হারিস রউফ: ২২৩ ডটঅন্য সবার সঙ্গে তুলনা করলেই বোঝা যায়, এই দাপট কতটা নিখুঁত ও ধারাবাহিক।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।