

লিগস কাপের প্রথম রাউন্ডে নাটকীয় এক ম্যাচে শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। অতিরিক্ত সময় শেষে ম্যাচ যখন ড্রয়ের দিকেই যাচ্ছিল, তখনই বদলে যায় সবকিছু। ৯০ মিনিট শেষে যোগ করা ৫ মিনিটও শেষ। তখনই লুইস সুয়ারেজের সঙ্গে দারুণ বল দেয়া-নেয়া করে প্রতিপক্ষ বক্সে ঢুকে পড়েন মেসি। নিজে শট নিতে পারতেন, কিন্তু নিঃস্বার্থভাবে বল বাড়িয়ে দেন সতীর্থ মার্সেলো ওয়েগান্ডের দিকে, যিনি বল জড়িয়ে দেন জালে।তবে গোলের পরপরই লাইন্সম্যান অফসাইডের সংকেত দেন। মায়ামি শিবিরে হতাশা, কিন্তু কোচ মাশ্চেরানোর ভিএআর চাওয়ার পর ভিডিও রিপ্লেতে দেখা যায় গোলটি বৈধ। সিদ্ধান্ত বদলের পর উল্লাসে ফেটে পড়েন মেসি, বিশেষ করে ম্যাচজুড়ে তাকে প্ররোচনা দেওয়া আটলাস খেলোয়াড় মাতিয়াস কোক্কারোর সামনে দাঁড়িয়ে বার্তা দেন—এবার সরে যাও! পুরো ম্যাচজুড়ে সরাসরি স্কোরশিটে না থাকলেও দুই গোলেই সরাসরি অবদান ছিল মেসির। ৫৮ মিনিটে গোলরক্ষকের মুখোমুখি হয়েও নিঃস্বার্থভাবে বল বাড়িয়ে দেন সেগোভিয়াকে, যেখান থেকে আসে প্রথম গোল। এরপর ৮০ মিনিটে লোজানোর গোলে সমতায় ফেরে আটলাস।তবে শেষ কথাটি বলেন মেসিই। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে তার তৈরি করা সুযোগ থেকেই আসে জয়সূচক গোল। তার জাদুতে ও ভিএআরের সাহায্যে ড্র থেকে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। জয়টা সহজ ছিল না, কিন্তু যখন দলে লিওনেল মেসি থাকেন, তখন যেকোনো অসম্ভবকেই সম্ভব করা যায়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।