

ব্রাজিলিয়ান সিরি ‘এ’ তে নেইমারের দুর্দান্ত প্রত্যাবর্তন, সান্তোসের হয়ে করলেন জোড়া গোল, আনচেলত্তি জানালেন সেপ্টেম্বরেই ফিরছেন জাতীয় দলে। নেইমার যেন ঈদের চাঁদ—যার দেখা মেলে কালেভদ্রে! চোটে জর্জরিত ক্যারিয়ার তাকে প্রায়শই রেখেছে মাঠের বাইরে। তবে একবার মাঠে ফিরলে যে এখনও তিনি আগের মতোই জাদুকর, তার প্রমাণ মিলল আবারও। ব্রাজিলিয়ান সিরি ‘এ’ লিগে সান্তোসের হয়ে জুভেন্তুদের বিপক্ষে ফিরেই করলেন জোড়া গোল। শুধু তাই নয়, দিন শেষে আরেকটি বড় সুখবর—ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির ঘোষণায় জানা গেল, নেইমার ফিরছেন জাতীয় দলে, আগামী সেপ্টেম্বরেই খেলবেন বিশ্বকাপ বাছাই পর্বে।নেইমারের জাদুকরী ম্যাচ:ম্যাচের শুরুতেই ফ্রিকিক থেকে অসাধারণ এক শটে গোলের চেষ্টা করেন নেইমার, যা ফিরিয়ে দেন জুভেন্তুদের গোলরক্ষক কার্নেইরো। তবে সেই মুহূর্তেই বোঝা যাচ্ছিল, আজকের দিনটি তার। ৩৭তম মিনিটে প্রথম গোল করেন তিনি—প্রথম শট ফিরিয়ে দিলেও ফিরতি বলে ঠান্ডা মাথায় জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান সুপারস্টার। প্রথমার্ধ শেষ হয় ২-১ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে ৮০তম মিনিটে নেইমার করেন নিজের দ্বিতীয় গোল। পেনাল্টি থেকে নিখুঁত ফিনিশিং—গোলরক্ষককে একদিকে ফেলে অন্যদিকে বল পাঠিয়ে দেন জালে। এই গোলেই ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে সান্তোস।এক ম্যাচে দুই সুখবর:ম্যাচের শেষে ভক্তদের আনন্দ দ্বিগুণ হয়, যখন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ঘোষণা দেন—সেপ্টেম্বরের বিশ্বকাপ বাছাইপর্বে আবারও ব্রাজিলের জার্সিতে দেখা যাবে নেইমারকে।চোটে ভরা দীর্ঘ বিরতির পর এমন এক দিনে ফিরে জোড়া গোল আর জাতীয় দলে ফেরার ঘোষণা—এর চেয়ে বড় সুখবর আর কি হতে পারে নেইমার ও তার ভক্তদের জন্য?
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।